Sobar Desh | সবার দেশ কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৯, ১১ অক্টোবর ২০২৫

আপডেট: ০০:৩৯, ১১ অক্টোবর ২০২৫

কিশোরগঞ্জে ওসি তদন্ত হাবিবুল্লাহ খানের ক্ষোভ

‘পুলিশ এখন বানরের মতো, খাঁচায় বন্দি করে নাচাচ্ছে’

‘পুলিশ এখন বানরের মতো, খাঁচায় বন্দি করে নাচাচ্ছে’
ছবি: সংগৃহীত

‘পুলিশ হয়ে গেছে এখন বানরের মতো। রিকশাওয়ালার মার খায় পুলিশ। বানরের খাঁচায় বন্দি করে নাচাচ্ছে আমাদের।’ — এমন মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছেন কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাবিবুল্লাহ খান।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে থানায় কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন বলে জানা গেছে।

সূত্র জানায়, সাংবাদিকরা ওই রাতে থানায় গিয়ে ওসি তদন্তের শারীরিক অবস্থার খোঁজ নিতে যান। কারণ, ৭ অক্টোবর থানায় আয়োজিত এক পিকনিকের পর হাবিবুল্লাহ খানসহ অন্তত ১০ জন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয়।

সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে ওসি তদন্ত বিরক্ত হয়ে বলেন, 

আমি অসুস্থ ছিলাম কখন? যিনি রিপোর্ট করেছেন, তাকে গিয়ে জিজ্ঞেস করুন। থানায় যদি পিকনিক হয়, সেটা কি নিউজ করার বিষয়?

সাংবাদিকরা যুক্তি দেন, পিকনিকে অংশ নেয়া কয়েকজন পুলিশ সদস্য হাসপাতালে ভর্তি হওয়ায় ঘটনাটি সংবাদযোগ্য ছিলো। জবাবে তিনি বলেন, ধরে নিন আমরা থানায় পিকনিক করেছি। এতে কারও কাছ থেকে চাঁদা নিয়েছি? নিজের টাকায় খাওয়ার অধিকার তো আছে।

এরপর সাংবাদিকরা বিদায় নিতে উদ্যত হলে তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন,

পুলিশ হয়ে গেছে এখন বানরের মতো। রিকশাওয়ালার কাছে মার খায় পুলিশ। বানরের খাঁচায় বন্দি করে নাচাচ্ছে আমাদের। আমি অন্য চাকরির চিন্তা করছি।

সাংবাদিকরা তার মন্তব্যে আপত্তি জানালে হাবিবুল্লাহ খান বলেন, বানর হয়ে গেছি তো এখন, তাই বললাম।

তবে পরবর্তীতে যোগাযোগ করা হলে ওসি তদন্ত হাবিবুল্লাহ খান সাংবাদিকদের সঙ্গে এমন কোনও মন্তব্য করার বিষয়টি অস্বীকার করেন।

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, এভাবে কথা বলা কোনোভাবেই সমীচীন নয়। বিপক্ষে সংবাদ প্রকাশিত হলেই কোনও পুলিশ কর্মকর্তার সাংবাদিকদের প্রতি ক্ষুব্ধ হওয়ার অধিকার নেই। তিনি চাইলে নিজেকে সংশোধন করতে পারেন। বিষয়টি আমি খতিয়ে দেখবো। চাকরি করবেন কি করবেন না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার।

প্রসঙ্গত, কয়েক দিন আগে কটিয়াদী মডেল থানার পিকনিকের খাবার খেয়ে অসুস্থ হন ওসি তদন্ত হাবিবুল্লাহ খানসহ অন্তত ১০ জন পুলিশ সদস্য। তাদের মধ্যে ছয়জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। অসুস্থদের মধ্যে ছিলেন এসআই বাছেদ মিয়া, কনস্টেবল উজ্জ্বল মিয়া, কাওসার মিয়া, সাদ্দাম হোসেন, সোহাগ মিয়া, সাথী আক্তার ও মো. ওয়াসিমসহ আরও কয়েকজন।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে