Sobar Desh | সবার দেশ নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:১৮, ২৯ আগস্ট ২০২৬

চরম ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিমি যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিমি যানজট
ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর থেকে শুরু হওয়া এ যানজট শনিবার সকাল পর্যন্ত অব্যাহত ছিলো। কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত ঢাকামুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকামুখী লেনের একটি অংশে বড় গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় শুক্রবার সকাল ১১টার দিকে সেখানে জরুরি সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ। কাজ চলাকালে মহাসড়কের ঢাকামুখী দুই লেনের একটি লেন বন্ধ করে দেয়া হয়। অপর লেন দিয়ে পর্যায়ক্রমে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়।

এতে স্বাভাবিকের তুলনায় সড়কের ধারণক্ষমতা কমে যায়। অন্যদিকে যানবাহনের চাপ অব্যাহত থাকায় ধীরে ধীরে যানজট দীর্ঘ হতে থাকে। একপর্যায়ে তা নারায়ণগঞ্জ ছাড়িয়ে মুন্সীগঞ্জ ও কুমিল্লার দাউদকান্দি হয়ে চান্দিনা পর্যন্ত ছড়িয়ে পড়ে।

শনিবার সকালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিপুলসংখ্যক যানবাহন এক লেন দিয়ে পার হওয়ার চেষ্টা করায় যান চলাচলের গতি অত্যন্ত ধীর হয়ে যায়। এতে মহাসড়কের বিভিন্ন স্থানে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকে।

দীর্ঘ যানজটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসের যাত্রী, চালক এবং বিদেশগামী যাত্রীরা। অনেক যাত্রী নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় উদ্বেগের মধ্যে পড়েন।

স্টার লাইন পরিবহনের চালক ইয়াহিয়া বলেন, শুক্রবার মধ্যরাত থেকে যানজটে আটকে আছি। ঘণ্টার পর ঘণ্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

সেন্টমার্টিন পরিবহনের চালক হুমায়ুন আজাদ বলেন, কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার যানজট হয়েছে। প্রায় আট ঘণ্টা ধরে যানজটে পড়ে আছি।

টোলপ্লাজায় আটকে থাকা বাসযাত্রী মাহাবুব বলেন, ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে গেলেও আমরা একই জায়গায় আটকে আছি। এত দীর্ঘ যানজটের কারণও অনেক সাধারণ যাত্রী জানেন না।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজটের মূল কারণ আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় সড়ক সংস্কারকাজ। মহাসড়কের একটি লেন বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়ে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম জানান, আষাড়িয়ারচর এলাকায় সড়ক বিভাগের জরুরি সংস্কারকাজের কারণে মহাসড়কের দুই লেনের একটি লেন বন্ধ রয়েছে। ফলে যানবাহন পর্যায়ক্রমে একটি লেন দিয়ে চলাচল করছে। এ কারণেই ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক দল নিরবচ্ছিন্নভাবে মাঠে কাজ করছে।

সংশ্লিষ্টরা বলছেন, মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশে জরুরি সংস্কারকাজ প্রয়োজন হলেও বিকল্প ব্যবস্থাপনা ও পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণ না থাকলে এমন পরিস্থিতিতে দীর্ঘ যানজট আরও বাড়তে পারে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতো ব্যস্ত জাতীয় মহাসড়কে সংস্কারকাজের সময় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে আগাম পরিকল্পনা ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা জরুরি।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা