Sobar Desh | সবার দেশ নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৭, ১০ মে ২০২৫

আ.লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ

আ.লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ
ছবি: সবার দেশ

নীলফামারীর কিশোরগঞ্জে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সর্বস্তরের ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করেছে।  

শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৬টায় স্থানীয় স্টেডিয়াম মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের আমীর ও দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমেদ, উপজেলা জামায়াতের টিম লিডার আব্দুল ওয়ারেজ, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোজাহিদ, এনসিপির আব্দুল কাইয়ুম,  ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একলাছুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহজাহান শামিম, সফিয়ার রহমান, লাদেন প্রমুখ।

এ সময় বক্তারা গণহত্যাকারী আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধসহ জুলাই গণহত্যার বিচার দ্রুত করার দাবি জানান। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ