Sobar Desh | সবার দেশ রকি হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬:৩৮, ২৫ অক্টোবর ২০২৫

আপডেট: ০৮:১৪, ২৫ অক্টোবর ২০২৫

কিশোরগঞ্জে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ 

গণতন্ত্রকামী দল জোটবদ্ধ হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র রুখবে  

গণতন্ত্রকামী দল জোটবদ্ধ হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র রুখবে  
ছবি: সবার দেশ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর বাংলাদেশ। আগামী নির্বাচনে সকল ইসলামী দল ও গণতন্ত্রকামী দল একসাথে জোটবদ্ধ হয়ে দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে।

শুক্রবার (২৪ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। 

সদস্য (রুকন) সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যাপক মো. রমজান আলী। সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলার নায়েবে আমীর অধ্যক্ষ আজিজুল হক, সাবেক আমীর মাওলানা তৈয়্যবুজ্জামান, আবদুস সালামসহ জেলার ৬টি সংসদীয় আসনের মনোনীত এম পি প্রার্থী নেতৃবৃন্দ। 

সম্মেলনে কিশোরগঞ্জ জেলার নারী-পুরুষ সাত শতাধিক সদস্য (রুকন) উপস্থিত ছিলেন।

মতিউর রহমান আকন্দ বলেন, একটি দল নতুন বক্তব্য দিচ্ছে- জামায়াত যদি ক্ষমতা যায় তাহলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা আছে। উনারা রাজনীতির চালে এতো বড় ভুল করবেন এটাতো ভাবতেও অবাক লাগে। যে আওয়ামী লীগ আল্লামা সাঈদীকে ৪৮দিন রিমান্ডে রেখে তার অবস্থান থেকে টলাতে পারলো না। যে আওয়ামী লীগ আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার আগে তার পরিবারের মাধ্যমে জামায়াত নেতৃবৃন্দের কাছে বিভিন্নভাবে প্রস্তাব পাঠিয়েছিলো। জামায়াতকে বলা হয়েছে, আপনারা শুধু আর একটি দলের (বিএনপি) সাথে ঐক্যবদ্ধভাবে যাবেন না। তাহলে আপনাদের ফাঁসি হবে না, কারাগার থেকে মুক্তি লাভ করবেন। 

তিনি বলেন, এ ধরনের প্রলোভন পাওয়ার পরেও যে সংগঠন, যে সংগঠনের নেতারা নতি স্বীকার করলো না, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেলো, সে নেতাকর্মীরা ফাঁসি দানকারী, মিথ্যা রচনাকারী, অপবাদকারী সে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে পূর্ণবাসন করবে এটা কি করে আপনারা বিশ্বাস করতে পারেন। সুতরাং জামায়াত এটা (আওয়ামী লীগের সাথে আতাত) করবে না বরং আপনারাই (বিএনপি) এটা করবেন।

তিনি আরও বলেন, কারণ আপনারা দেখতে পাচ্ছেন জামায়াত ক্ষমতায় চলে যাচ্ছে। জামায়াত কেটে যদি ঠকাতে হয় তাহলে আপনাদের সাথে আরেকটি শক্তি দরকার সেটা হলো পতিত স্বৈরাচার (আওয়ামী লীগ)। তারা হইলে আপনাদের জন্য সুবিধা। এবং এটাই হওয়ার জন্য আগামী দিনের ধাবিত হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের মানুষ আজন্ম ভারতের বিরুদ্ধে এবং সেকুলারিজমের বিরুদ্ধে। আর ভারতের বিরুদ্ধে হওয়ায় কারণে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগেরও বিরুদ্ধে।

মতিউর রহমান আকন্দ বলেন, ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুতে ছাত্রশিবিরের নিরঙ্কুশ বিজয়ের পরে তারা বলছে এ ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে না। প্রভাব যদি নাই পড়তো তাহলে তারা এগুলো নিয়ে ব্যস্ত হতো না। ইতিমধ্যেই তারা ছাত্র সংসদ নির্বাচনের পরে তাদের নাট-বল্টু ঢিলা হয়ে গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ