Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৩, ১৬ আগস্ট ২০২৫

আপডেট: ০০:৪৫, ১৬ আগস্ট ২০২৫

যশোরের পানিতে প্লাবিত সীমান্ত এলাকা পরিদর্শন উপজেলা জামায়াতের

যশোরের পানিতে প্লাবিত সীমান্ত এলাকা পরিদর্শন উপজেলা জামায়াতের
ছবি: সবার দেশ

যশোরের শার্শার সীমান্ত এলাকায় ভারতীয় ইছামতী নদীর পানির ঢলে বিস্তৃত এলাকা তলিয়ে গেছে। উপজেলার সিমান্তবর্তী এলাকার তিন শতাধিক ঘরবাড়ি, কয়েকটি শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান, কয়েক হাজার বিঘা ফসলী জমিসহ অর্ধ শতাধিক মাছের ঘের তলিয়ে গেছে। কয়েকটি পরিবার পাকা সড়কের উপর তাবু টাঙিয়ে বসবাস করছে। আরও পানি বৃদ্ধির আশংকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র ও খোলা হয়েছে।

শুক্রবার(১৫ আগষ্ট) বিকালে ৪টার সময়  প্লাবিত সীমান্তের রুদ্রপুর ও দাদখালী বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এ সময় তারা বন্যা কবলিত মানুষের খোজ খবর নেন। ক্ষতিগ্রস্থ পরিবারকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন এবং এরপর একটি পথসভায় বক্তব্য রাখেন।

এ পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও শার্শা আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা কর্মপরিষদ সদস্য ফিরোজ আল মাহামুদ, মাওলানা হাবিবুর রহমান, মাষ্টার আব্দুল কুদ্দুস, কায়বা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আমিরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা রুহুল আমিন গাজী, ডাক্তার জাকী জুবায়ের, প্রভাষক তরিকুল ইসলাম, আব্দুল মাজেদ প্রমুখ ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ