Sobar Desh | সবার দেশ চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ০১:১৩, ২৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০১:১৫, ২৪ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামে বিএনপি–জামায়াতের মধ্যে সংঘর্ষ

চট্টগ্রামে বিএনপি–জামায়াতের মধ্যে সংঘর্ষ
প্রতীকি ছবি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার চাম্বল বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

স্লুইসগেট নিয়ে বিরোধ থেকে সংঘর্ষ

স্থানীয় সূত্রে জানা যায়, চাম্বল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে স্লুইসগেটের পানি ছাড়াকে কেন্দ্র করে কয়েক দিন ধরে বিরোধ চলছিলো। ইউনিয়ন চেয়ারম্যানের বাড়ির পাশের এ স্লুইসগেটকে ঘিরে বিএনপি সমর্থক আহমদ নূর ও জামায়াতের স্থানীয় নেতা কপিল উদ্দিনের অনুসারীদের মধ্যে চার দিন ধরে দফায় দফায় সংঘর্ষ হয়।

মঙ্গলবার রাতেও বিএনপির সমর্থকেরা চাম্বল বাজারে বিক্ষোভ করলে সেখানে হাজির হন জামায়াতের কর্মীরাও। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

আহত একজন

ঘটনায় বিএনপি সমর্থক মিজান নামে একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশের অবস্থান

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, স্লুইসগেটের পানি প্রবেশ নিয়ে কয়েক দিন ধরে এলাকায় উত্তেজনা চলছিলো। মঙ্গলবার রাতেও বিএনপি ও জামায়াতের কর্মীদের মধ্যে মুখোমুখি পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণ করে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ