Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০৭:৩০, ৬ নভেম্বর ২০২৫

নোয়াখালীতে সরকারি ভূমি ব্যক্তির নামে রেকর্ড করার অভিযোগ

নোয়াখালীতে সরকারি ভূমি ব্যক্তির নামে রেকর্ড করার অভিযোগ
ছবি: সবার দেশ

নোয়াখালী জেলা শহর মাইজদীতে গণপূর্ত বিভাগের লীজকৃত দোকান ভিটি ব্যক্তির নামে রেকর্ড করে খতিয়ান করার পাওয়া গেছে। অভিযুক্ত ব্যবসায়ী নিজের লীজের দোকানের পাশাপাশি অন্য ব্যক্তির লীজকৃত দোকান ভিটিও খতিয়ান করার পাঁয়তারা করছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে জেলা শহর মাইজদীর একটি কনভেশন হলে ভুক্তভোগী আলা উদ্দিন ও তার ভাই এম কাউসার নামের দুই দোকানি সংবাদ সম্মেলনের মাধ্যকে এমন অভিযোগ করেন।

কাউছার অভিযোগ করে বলেন, জেলা শহর মাইজদীর সোনালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ে পাশ্ববর্তী ১৯৯৯ সালে গণপূর্ত বিভাগ থেকে একটি দোকান ভিটি লীজ নেন। সেখানে মালিহা কম্পিউটার এন্ড ফটোকপি নামে একটি দোকান পরিচালনা করছেন তারা। যা নিয়মিত খাজনা দিয়ে আসছেন। কিন্তু সাম্প্রতি পাশ্ববর্তী দোকান ইয়োরো শপিং কমপ্লেক্সের মালিক বাচ্চু মিয়া গণপূর্ত ও ভূমি বিভাগের কিছু অসাাধু লোকের সহায়তায় সরকারি সম্পত্তি তার নিজ নামে খতিয়ান করে নেন। যা সম্পূর্ণ অবৈধ ও দুর্নীতির সামিল। 

বাচ্চু মিয়া শুধু তার লীজকৃত দোকান নয়, ভুক্তভোগিদের দোকানটিও তার নামে রেকর্ড করে খতিয়ান তৈরি করার পাঁয়তারা করছে। সরকারি দফতরের এ বিষয়ে লিখিত ও মৌখিকভাবে জানিয়ে কোনো প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগি। তাই বাধ্য হয়ে গণমাধ্যমকর্মীদের সরণাপন্ন হয়েছেন তিনি। এ ঘটনায় তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান ভূক্তভোগি এম কাউসার ও তার ভাই আলা উদ্দিন।

এ বিষয়ে অভিযুক্ত ‘সবার দেশ’ এর স্থানীয় প্রতিনিধি ইয়োরো শপিং কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী বাচ্চু মিয়ার সাথে কথা বললে তিনি বলেন, ওই জায়গা তিনি সরকার থেকে স্থায়ী বন্দোবস্ত নিয়েছেন। এ নিয়ে হাইকোর্টের একটি রীটও রয়েছে। রীট অনুযায়ী সেখানে কেউ কোনও হস্তক্ষেপ করতে পারবে না। এটা গণপূর্তের জায়গা নয়, মূলত এ জায়গা তাদের মৌরশী।

তবে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বলেন, তিনি জেলায় মাত্র যোগদান করেছেন। অভিযোগের বিষয়ে খোঁজ খবর নিয়ে সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ