Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০৭:১৩, ৬ নভেম্বর ২০২৫

নোয়াখালীতে প্রকাশ্যে গাঁজা-ইয়াবা সেবনের দায়ে ৩ যুবকের কারাদন্ড

নোয়াখালীতে প্রকাশ্যে গাঁজা-ইয়াবা সেবনের দায়ে ৩ যুবকের কারাদন্ড
ছবি: সবার দেশ

নোয়াখালীর সদর উপজেলায় মাদক সেবনের দায়ে ৩ যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে ৩৭ পিস ইয়াবা ও ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।  

বুধবার (৫ নভেম্বর) রাতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুকসুদুস সালেহীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। এর আগে, একই দিন বিকেলে উপজেলার ইসলামগঞ্জ বাজার ও দক্ষিণ হাউজিং এলাকা থেকে তাদের আটক করা হয়।  

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নোয়ান্নই ইউনিয়নের নুরুল আমিনের ছেলে মো.রাহাত (২২) কৃষ্ণরামপুর এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে মো.জাবেদ (৩৬) ও মৃত নজরুল ইসলামের ছেলে মো. বেলাল হোসেন (৩৪)।  

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, বুধবার বিকেলে উপজেলার ইসলামগঞ্জ বাজার ও দক্ষিণ হাউজিং এলাকায় অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। সেখানে প্রকাশ্যে গাঁজা সেবনের সময় ওই তিন যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩ আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও নগদ অর্থদন্ড প্রদান করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য