Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৯, ৮ নভেম্বর ২০২৫

আপডেট: ১৫:৪০, ৮ নভেম্বর ২০২৫

৮ ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় টঙ্গীর তুলার গুদামের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

৮ ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় টঙ্গীর তুলার গুদামের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে তুলার বড় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের দেড় ঘণ্টার প্রাণপণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে টঙ্গীর স্টেশন রোডের মিলগেট এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও সাতটি গুদামে ছড়িয়ে পড়ে, যার ফলে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেড়ে গেলে উত্তরা ও গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও ৪টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। অবশেষে বিকেল ১টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, দুপুর ১২টার দিকে স্থানীয়রা ৯৯৯-এ কল করার পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে একের পর এক গুদামে তা ছড়িয়ে পড়ে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, আগুন নেভাতে পানি সংকট বড় বাধা হয়ে দাঁড়ায়। তিনি বলেন, ঘটনাস্থলে পানি সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা সময় লেগেছে। তবে বড় কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নিরূপণ করা যায়নি।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুনে তুলা ও বিভিন্ন মালামাল পুড়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

‘খেলা হবে’ মমতার ‘খেলা শেষ’? তৃণমূলের ওপর হামলা শুরু
হামে ভয়াবহ পরিস্থিতি, একদিনে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু
আওয়ামী পরিবারের সন্তান নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ
রামপাল বিদ্যুৎকেন্দ্রে রেকর্ড উৎপাদন
মমতার জরুরি বার্তা—‘ওয়েট অ্যান্ড সি, আমরাই জিতবো’
পশ্চিমবঙ্গে সরকার গঠনে শক্ত অবস্থানে মৌলবাদী বিজেপি
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
বিপৎসীমার ওপরে ৭ নদীর পানি, বন্যার শঙ্কা
টঙ্গী বস্তিতে সুড়ঙ্গপথসহ বিলাসবহুল কক্ষের সন্ধান
অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
কেনিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত অন্তত ১৮
পশ্চিমবঙ্গে পালাবদলের ইঙ্গিত, সরকার গঠনের পথে বিজেপি
মার্কিন বাহিনীকে ‘কবরস্থানে পাঠানোর’ হুমকি ইরানের
টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা
অবিরাম বৃষ্টি আর পানিতে ডুবছে হাওড়, দিশেহারা কৃষক
ভারতে চলন্ত প্লেনের দরজা খুলে লাফ দিলেন যাত্রী
জবিতে থাপ্পড়কাণ্ডে অভিযুক্ত শিক্ষার্থী নেলী বহিষ্কার
নিষিদ্ধ জঙ্গি ছাত্রলীগের গোপন বৈঠক, গ্রেফতার ১৪