Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫২, ১৩ নভেম্বর ২০২৫

নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বৃদ্ধের মৃত্যু
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈয়দ আহাম্মদ খোকন (৫২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত খোকন একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের লক্ষনপুর গ্রামের কচুর বাড়ির মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের পন্ডিত বাড়ির আব্দুল করিমের বিল্ডিংয়ে   পাশে গাছের ডাল কাটতে শুরু করে জায়গার মালিক। ওই সময় পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বৃদ্ধ খোকন। এ সময় অসাবধানতাবশত গাছের ডালে বিদ্যুতের তার ছিঁড়ে ওই বৃদ্ধের শরীরে পড়ে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের ময়না তদন্ত ছাড়া মরদেহ নিতে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ