Sobar Desh | সবার দেশ কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২:৪২, ১০ জানুয়ারি ২০২৬

কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার

কিশোরগঞ্জে হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা, দেয়াল ভেঙে উদ্ধার
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক হোটেলের লিফটে বরসহ ১০ জন আটকা পড়ার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে সবাইকে জীবিত ও নিরাপদে উদ্ধার করেন।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত হোটেল শেরাটনে এ ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন আতিকুর রহমান (৪০), মিনহাজ ইবনে ফারুক (৩০), জোনায়েদ তারেক (৩৫), মোনতাছির (২৫), ইয়াহিয়া তানভীর (২০), এমদাদ (৪০), হুমায়ুন কবির (৩০), রাইছুস সালেহীন (৩৫), রেজওয়ানুল হক (৩৯) ও জারিফ (৩২)। তাদের মধ্যে বর হলেন জোনায়েদ তারেক। সবাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তেকোটা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বরপক্ষের বাড়ি দূরে হওয়ায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বরসহ তার আত্মীয়স্বজনরা কিশোরগঞ্জ শহরে এসে হোটেল শেরাটনে অবস্থান করেন। শুক্রবার বিকেলে তারা চারতলা থেকে দোতলায় নামার জন্য লিফটে ওঠেন। ছয়জন ধারণক্ষমতার লিফটে একসঙ্গে ১০ জন ওঠার পর হঠাৎ লিফটটি নিচে নেমে গিয়ে মাঝপথে আটকে পড়ে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত ওজনের কারণে লিফটটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে গিয়ে থেমে যায়। লিফটটি আধুনিক প্রযুক্তির হওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি এবং আটকে পড়া ব্যক্তিরা কেউই আহত হননি।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে লিফটের পাশের দেয়াল ভেঙে একে একে আটকে পড়া ১০ জনকে নিরাপদে বের করে আনা হয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আমিনুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করি। দক্ষতার সঙ্গে অভিযান চালিয়ে সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এ বিষয়ে হোটেল শেরাটনের চেয়ারম্যান জিয়া উদ্দিন খান বলেন, লিফটটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। ধারণক্ষমতার দ্বিগুণ মানুষ ওঠায় অতিরিক্ত ওজনের কারণে লিফটটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে যায়। অত্যাধুনিক প্রযুক্তির কারণে লিফটে থাকা ব্যক্তিরা কোনো ধরনের ঝুঁকির মুখে পড়েননি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দেয়াল ভেঙে অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের উদ্ধার করেন।

ঘটনার পর হোটেলটিতে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের দুর্ঘটনা ছাড়াই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮