Sobar Desh | সবার দেশ মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৯, ১৮ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৫৯, ১৮ জানুয়ারি ২০২৬

মাদারীপুরে বাসের চাপায় ইজিবাইক বিধ্বস্ত, নিহত ৬

মাদারীপুরে বাসের চাপায় ইজিবাইক বিধ্বস্ত, নিহত ৬
ছবি: সংগৃহীত

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ইজিবাইককে চাপা দিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ইজিবাইক আরোহীসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর মিলগেইট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সদর দফতর ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মাদারীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। মিলগেইট এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলমান একটি ইজিবাইককে সজোরে চাপা দেয়। এতে ইজিবাইকটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের পর বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। গুরুতর আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা–বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাড়ে চার ঘণ্টার চেষ্টায় চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
তাজমিন হত্যা: রাজুকে নিয়ে কুমিল্লা ডিবির নাটকীয়তা
দুর্গাপূজায় মাঠে ১০ হাজার বিজিবি সদস্য
মাদ্রাসায় প্রক্সি শিক্ষক, বেতন নেন ছাত্রদল নেতা
উচ্চস্বরে আজান দেয়ায় ভারতে মুয়াজ্জিন গ্রেফতার
বিধবা কার্ড চালু হলে এমপির বউ সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ
ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত ফ্লাইট বন্ধ
দূর্গাপূজায় ৮দিন বন্ধ থাকবে বেনাপোল দিয়ে আমদানি-রফতানি
ফিফা থেকে ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ!
এমপির ছেলে-ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী সার ডিলার
বাসসের পরিচালক নির্বাচিত দিদারুল আলম দিদার
চকবাজারের আগুন ছড়ালো পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বৃহস্পতিবার থেকে দুই দিন বন্ধ এলপিজি বিক্রি
চুয়েটে ভিসিকে ভেতরে রেখে ভবনে তালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন
পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি
জি এম কাদেরের গ্রেফতার দাবি, উত্তরায় বিক্ষোভ
‘বার্থডে গার্ল’ লুকে অপুর উষ্ণতা, মাতালেন ভক্তদের
দিল্লিতে ধরপাকড়, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির