Sobar Desh | সবার দেশ কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ০০:৫২, ১৯ জানুয়ারি ২০২৬

মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা

মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির অভিযোগে কুষ্টিয়া আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) কুষ্টিয়া কোর্টে মামলাটি করেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান চৌধুরী শিহাব।

মামলার এজাহারে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ওয়াজ মাহফিলে বক্তব্য দেয়ার সময় মুফতি আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নাম ব্যঙ্গাত্মকভাবে বিকৃত করে অবমাননাকর শব্দ ব্যবহার করেন। একই সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়ার কারাবাস প্রসঙ্গে তিনি বিদ্রূপমূলক ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ করা হয়।

বাদীর ভাষ্য অনুযায়ী, গত ১৬ জানুয়ারি বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল এলাকায় অবস্থানকালে তিনি সোশ্যাল মিডিয়ায় এসব ভিডিও দেখতে পান।

এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামির বক্তব্যে মরহুম আরাফাত রহমান কোকো, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের পরিবারের সম্মান ও মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। যা দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। আবেদনে আসামির বিরুদ্ধে সমন অথবা গ্রেফতারি পরোয়ানা জারির প্রার্থনা জানানো হয়েছে।

এ বিষয়ে বাদী সোলায়মান চৌধুরী শিহাব বলেন, এটি কোনও ব্যক্তিগত আক্রোশ বা রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা মামলা নয়। একজন মরহুম ব্যক্তি ও সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে কুরুচিপূর্ণ বক্তব্য সমাজে গ্রহণযোগ্য নয়। সামাজিক শালীনতা ও পারস্পরিক সম্মান রক্ষার দায়বদ্ধতা থেকেই তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, আদালত মামলাটি আমলে নিয়েছেন এবং আগামী ১ ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ধার্য করেছেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ন্যায়বিচার পাওয়া যাবে বলে তারা প্রত্যাশা করছেন।

এ বিষয়ে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যক্তিগত সহকারী (পিএস) আবু বকর বলেন, এখন পর্যন্ত তারা আদালতের কোনও নোটিশ পাননি। নোটিশ পেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, এর আগে মুফতি আমির হামজা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে বলে দাবি করেন। ওই পোস্টে তিনি নিজের মৃত্যুর জন্য প্রস্তুত থাকার কথা উল্লেখ করে তার অবর্তমানে তিন কন্যাসন্তানের খেয়াল রাখার অনুরোধ জানান এবং কুষ্টিয়ায় ‘ইনসাফ কায়েমের লড়াই’ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল