Sobar Desh | সবার দেশ বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি 

প্রকাশিত: ০০:৩০, ৭ অক্টোবর ২০২৫

আপডেট: ০০:৩১, ৭ অক্টোবর ২০২৫

যশোরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যা মামলায় মৃত্যুদন্ড

যশোরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যা মামলায় মৃত্যুদন্ড
ছবি: সংগৃহীত

যশোরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যা মামলায় জহিরুল ইসলাম বাবুকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত৷। সোমবার (৬ অক্টোবর) দুপুরে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকির হোসেন টিপু এ রায় ঘোষণা করেন। 

দন্ডপ্রাপ্ত বাবু সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের বিশ্বাসপাড়ার মশিউর রহমানের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পিপি মাহাবুবুর রহমান জানান, রায় ঘোষণার সময় জহিরুল ইসলাম বাবু আদালতে উপস্থিত ছিলেন। 

জানা গেছে, ২০২২ সালের ১৫ জুলাই যশোরের  অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামে শ্বশুরবাড়ি থেকে স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথি (৩২), দুই মেয়ে সুমাইয়া (৯) ও সাফিয়াকে (২) নিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন বাবু। পথিমধ্যে চাঁপাতলা গ্রামে তাদের তিনজনকে শ্বাসরোধে হত্যা করে। তাদের মৃতদেহ চেঙ্গুটিয়ার এক বাগানে রেখে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে আত্মসমর্পণ করে ঘটনার বিস্তারিত জানান। ১৬ জুলাই শ্বশুর মুজিবর রহমান অভয়নগর থানায় বাবুর বিরুদ্ধে হত্যা মামলা করেন। ১১ বছরের সংসার জীবনে পারিবারিক কলহের জেরে বাবু স্ত্রী ও দুই মেয়েকে হত্যা করে বলে মামলায় উল্লেখ করা হয়। 

অভয়নগর থানার এসআই গোলাম হোসেন ২০২২ সালের ৩০ নভেম্বর বাবুর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। বিচারক সোমবার ফাঁসির রায় ঘোষণার পর তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ