Sobar Desh | সবার দেশ নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৩, ২৭ অক্টোবর ২০২৫

আপডেট: ১৩:৩৩, ২৭ অক্টোবর ২০২৫

বাসে যাত্রী সেজে ইয়াবা পাচার: ইয়াবাসহ আটক ১৫ মামলার আসামি

বাসে যাত্রী সেজে ইয়াবা পাচার: ইয়াবাসহ আটক ১৫ মামলার আসামি
ছবি: সবার দেশ

নোয়াখালীর বেগমগঞ্জ পনেরটি মাদক মামলার আসামি মো.জহির হোসেন ওরফে জাইল্লা জহিরকে (৩৪) গ্রেফতার আইনশৃঙ্খলা বাহিনী।  

সোমবার (২৭ অক্টোবর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। 

এর আগে, গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের আমানতপুর গ্রামের তপাদার বাজার এলাকা থেকে র‍্যাব-১১, সিপিসি-৩,  ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ আভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মো.জহির হোসেন ওরফে জাইল্লা জহির (৩৫) লক্ষীপুর পৌরসভার ২নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর বৈরাগীর বাড়ির মৃত.আব্দুল আলীর ছেলে।  

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, লক্ষীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামের মাদককারবারি জাইল্লা জহির। গতকাল রোববার রাত ৯টার দিকে ফেনী থেকে যমুনা ডিলাক্স পরিবহনের একটি বাসে যাত্রী বেশে বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা হয়ে লক্ষ্মীপুরে ইয়াবা নিয়ে যাবে। এমন গোপন সংবাদে নোয়াখালী টু লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের আমানতপুর তপাদার বাজারের উত্তর পাশে ফেনী টু লক্ষ্মীপুরগ্রামী যমুনা ডিলাক্স পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় র‍্যাব-১১, সিপিসি-৩,  ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযানে যাত্রীবাহী বাসের মধ্যে যাত্রী বেশে বসে থাকা মাদক কারবারি জহিরের দেহ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।  

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু আরও বলেন, গ্রেফতার আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে জানায় যে, উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে আনা হয়েছে। তার বিরুদ্ধে নোয়াখালী-লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় ১৫টি মাদক মামলা রয়েছে। সে একজন চিহ্নিত মাদক কারবারি। আসামিকে উদ্ধারকৃত আলামতসহ বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৭
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী