ছয় লেন সড়ক প্রকল্পের অংশ হিসেবে সাময়িক অপসারণ
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ম্যুরালের পুননির্মাণ কাজের উদ্বোধন
নরসিংদীর রায়পুরা উপজেলায় অবস্থিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামে নির্মিত জেলার একমাত্র ম্যুরালের পুননির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ (২৪ জানুয়ারি) দুপুর ১২.১০ মিনিটে জেলা প্রশাসনের পক্ষ থেকে রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এটি উদ্বোধন করেন।
মোড়ালটি ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় সাময়িকভাবে অপসারণ করার পর পূর্বপরিকল্পনা অনুয়ায়ী এটি যথাস্থানে পুনস্থাপন করা হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সড়ক ও জনপথ অধিদপ্তর ও ছয় লেন প্রকল্পে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে রায়পুরা উপজেলার মতিউরনগর এলাকায় মোড়ালটি সরিয়ে নেয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক নির্মাণকাজ শেষ হলে বর্তমান মোড়ালের আদল ও নকশা বজায় রেখে এটি পুননির্মাণ করা হবে এবং যথাযথ স্থানে পুনরায় স্থাপন করা হবে।
এদিকে মোড়াল অপসারণের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে কিছু মহল ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, এতে সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে।
মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত এ মোড়ালটি এলাকার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত। মহাসড়ক প্রশস্তকরণের কারণে সাময়িকভাবে ভেঙে ফেলা হলেও পূননির্মাণের আশ্বাসে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা বলেন,
ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের কাজ বাস্তবায়নের স্বার্থে মোড়ালটি সাময়িকভাবে অপসারণ করা হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই অবগত রয়েছে এবং সড়ক নির্মাণ শেষ হলে এটি পুনরায় স্থাপন করা হবে।
জেলা সড়ক বিভাগের তথ্য অনুযায়ী, তাদের অর্থায়নেই সড়কের পাশে একই নকশা ও নান্দনিকতায় মোড়ালটি পুননির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উল্লেখ করেছেন।
উল্লেখ্য, ম্যুরালটি না ভেঙ্গে স্থানান্তরের সর্বোত চেষ্টা করেও সফল না হলে শেষ পর্যন্ত এটি ভেঙ্গে সরানো সিন্ধান্ত নেয়া হয়।
সবার দেশ/কেএম




























