Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩২, ৩ ফেব্রুয়ারি ২০২৬

কুমিল্লা-৪ আসন

হাসনাতের ব্যানারে আগুন, এলাকায় উত্তেজনা

হাসনাতের ব্যানারে আগুন, এলাকায় উত্তেজনা
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত ব্যানারে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতের কোনও এক সময়ে দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার–বুড়িপাড় সড়কের গাঙপাড় ব্রিজ সংলগ্ন এলাকায় সড়কের ওপর টাঙানো হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী শাপলাকলি প্রতীকের কয়েকটি ব্যানারে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। একই সময় উপজেলার আরও কয়েকটি স্থানে তার ব্যানারে আগুন দেয়ার ঘটনা ঘটে।

ব্যানার পোড়ানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে আমাদের প্রার্থীর নির্বাচনী ব্যানার পুড়িয়ে দিয়েছে। এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা উদ্বিগ্ন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, নির্বাচনী ব্যানারে আগুন দেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি, তবে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল