Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫১, ৮ জানুয়ারি ২০২৬

কুমিল্লা-৪ এ ঋণ খেলাপির দায়ে নির্বাচনে অংশ নিতে পারবেন না

হাসনাতকে না চেনা বিএনপির সেই মুন্সীর মনোনয়ন বাতিল

হাসনাতকে না চেনা বিএনপির সেই মুন্সীর মনোনয়ন বাতিল
ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী এখন ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হয়েছেন। চেম্বার আদালতের সম্প্রতি দেয়া আদেশ অনুযায়ী, তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার।

ঘটনার পেছনের প্রসঙ্গ হলো, হাইকোর্টের বেঞ্চ বিচারপতি এ কে এম রবিউল হাসানের নেতৃত্বে এক আদেশে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণ খেলাপির তালিকা থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিলো। এরপর প্রিমিয়ার ব্যাংক আদালতে পুনরায় এ স্থগিতাদেশ বাতিলের আবেদন করলে চেম্বার আদালত সে আবেদন মঞ্জুর করেন। ফলে, তিনি আবারও ঋণ খেলাপি হিসেবে গণ্য হবেন।

এদিকে, কুমিল্লা-৪ আসনে অন্য প্রতিদ্বন্দ্বী হিসেবে ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ নির্বাচনে অংশ নিচ্ছেন।

আইনজীবীদের মতে, ঋণ খেলাপি হওয়ার কারণে মঞ্জুরুল আহসান মুন্সী এখন নির্বাচনে অযোগ্য।

উল্লেখ্য, এর আগে তিনি জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে চেনেন না বলে মন্তব্য করেছেন। ২৭ ডিসেম্বর দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নে মঞ্জুরুল আহসান মুন্সী বলেন,

হাসনাত আব্দুল্লাহকে তো আমি চিনি ই না। এ পর্যন্ত কোনওদিন দেখা হয়নি। ছেলের সাথে আমার পরিচয় নাই কিছুই নাই। আগেও ছিলো না এখনও নাই, আমি তাকে কোনওদিন দেখিই নাই। তার বিষয়ে আমি কীভাবে বলবো।

তিনি আরো বলেন, ভোটের মাঠে দ্বি-মুখী বুঝি না, ত্রিমুখী ও বুঝি না। আমি সবসময়ই চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন করেছি। এবার ও সেভাবেই নির্বাচনে কাজ করছি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ