Sobar Desh | সবার দেশ কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪১, ১০ অক্টোবর ২০২৫

ভাঙা সড়কে মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ হাসনাতের

ভাঙা সড়কে মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ হাসনাতের
ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার-চান্দিনা সড়কের করুণ অবস্থার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার (১০ অক্টোবর) সকালে তিনি দেবিদ্বার উপজেলার কাচিশাইর বাজারের সামনে সড়কের গর্তে মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ করেন।

প্রতিবাদের সময় হাসনাত আব্দুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন,

এ রাস্তায় মানুষ চলাচল করে, কিন্তু এখন এটি চলাচলের নয়, মৃত্যুর রাস্তা হয়ে গেছে। কিছুদিন আগে এ রাস্তায় একটি ছেলে মারা গেছে। যদি রাস্তা ঠিক না করেন, তাহলে মাছ চাষের উপযোগী বানান—অন্তত মানুষ কিছু মাছ খেতে পারবে।

তিনি আরও বলেন, দেবিদ্বারের রাস্তা এতটাই নষ্ট যে মাছ ছাড়লে বাঁচবে। আমি আজ মাছ ছাড়লাম, আপনারা-ও ছাড়ুন—দেখা যাক কিছু ফল হয় কি না।

স্থানীয় বাসিন্দারা জানান, দেবিদ্বার-চান্দিনা সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে কুমিল্লা-সিলেট মহাসড়ক সংযোগের এ রাস্তায় বড় বড় গর্ত তৈরি হয়েছে, কোথাও কোথাও সড়কের পিচ উঠে গেছে। প্রায় ১৫ কিলোমিটার জুড়ে ভয়াবহ এ অবস্থার কারণে প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, আর সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পিষ্ট।

এদিকে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি কল রেকর্ডে শোনা যায় হাসনাত আব্দুল্লাহ এবং কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার কথোপকথন।

অডিওতে হাসনাত হুঁশিয়ারি দিয়ে বলেন,

অক্টোবরের ২০ তারিখের মধ্যে দেবিদ্বারের রাস্তার কাজ শুরু না হলে কোনো গাড়ি চলবে না। নিউমার্কেটের দিকের রাস্তা তো ধান চাষের মতো হয়ে গেছে—ধান লাগাবো মাছ চাষ করবো, একটা গাড়িও যেতে দেবো না।

স্থানীয়রা বলছেন, ভাঙা সড়কে মাছ ছাড়ার এ প্রতীকী প্রতিবাদ তাদের দৈনন্দিন কষ্টের প্রতিফলন। কেউ কেউ বলেছেন, রাস্তা যদি ঠিক না হয়, সত্যিই মাছ চাষ শুরু করে দিক!

এ ব্যতিক্রমী কর্মসূচি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে—কারণ এটি শুধু একটি রাস্তার দাবি নয়, বরং দুর্নীতি, উদাসীনতা ও অব্যবস্থাপনার বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত