Sobar Desh | সবার দেশ রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০২:৩০, ১০ ফেব্রুয়ারি ২০২৬

বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা

বীরগঞ্জে ধানের শীষের নির্বাচনী জনসভা
ছবি: সবার দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় বীরগঞ্জ পৌর শহরের ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড সংলগ্নে পৌর বিএনপি'র সভাপতি আমিরুল বাহারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি'র ধানের শীষ প্রতীকের প্রার্থী বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম প্রধান, সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা বিএনপি'র সদস্য বাবু সুভাষ দাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল এর পরিচালনায় জনসভায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি এমপি প্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জু দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে গণতন্ত্র, ভোটাধিকার ও সুশাসন পুনরুদ্ধারের ওপর গুরুত্বারোপ করে বলেন, আমি নির্বাচিত হলে বীরগঞ্জ পৌর শহরের যানজট নিরশনে আন্তরিকভাবে কাজ করব। দীর্ঘদিন ধরে জনগণ নানাবিধ সমস্যায় জর্জরিত। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেয়া সময়ের দাবি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা