Sobar Desh | সবার দেশ ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫০, ১২ জানুয়ারি ২০২৬

খোলামেলা বক্তব্যে বিতর্কে আওয়ামী লীগ নেতা রবি

‘আওয়ামী লীগ এলে আবার যাবো, এবার ধানের শীষে ভোট দেবো’

‘আওয়ামী লীগ এলে আবার যাবো, এবার ধানের শীষে ভোট দেবো’
ছবি: সংগৃহীত

মুজিব কোট ঘরে তুলে রাখা আছে, আওয়ামী লীগ ফিরে এলে আবার সে দলে যাবেন—তবে বর্তমান পরিস্থিতিতে ধানের শীষে ভোট দেবেন। প্রকাশ্যে এমন বক্তব্য দিয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজী আতিয়ার রহমান রবি।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন। বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের এ বাসিন্দা বলেন, তিনি আগে আওয়ামী লীগ করতেন এবং এখনও মুজিব কোট ঘরে আয়রন করে তুলে রাখা আছে।

কাজী আতিয়ার রহমান রবি বলেন, আগে আওয়ামী লীগ করতাম। মুজিব কোট এখনও আছে। কাল যদি আওয়ামী লীগ আসে, তাহলে আবার আওয়ামী লীগেই যাবো। কিন্তু এখন তো আওয়ামী লীগ নেই। ভোট তো এক জায়গায় দিতেই হবে, ঘরে বসে থাকলে চলবে না। তাই এবার ধানের শীষে ভোট দেবো।

নিজের রাজনৈতিক পথচলার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, অনেকেই প্রশ্ন করেন—আপনি তো আওয়ামী লীগ করতেন, এখন বিএনপিতে কেনো? তার জবাবে তিনি বলেন, ময়রার মাঠে মুশা মিয়ার হাত ধরে তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। কিন্তু এখন এলাকায় আওয়ামী লীগের কোনও সক্রিয় নেতৃত্ব নেই বলেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

তার এ বক্তব্য স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে বোয়ালমারী উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান বলেন, উন্মুক্ত মঞ্চে এমন বক্তব্য দেয়া তার উচিত হয়নি। কেনো তিনি এমন কথা বলেছেন, সেটি তারা নিজেরাও ঠিক বুঝতে পারছেন না।

আব্দুর রহমান আরও বলেন, কাজী আতিয়ার রহমান রবি রুপাপাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনবার চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন, তবে প্রতিবারই অল্প ব্যবধানে পরাজিত হন। তার এ বক্তব্যে দল বিব্রত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রকাশ্যে এ ধরনের বক্তব্য বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তার প্রতিফলন হলেও তা দলীয় শৃঙ্খলা ও রাজনৈতিক অবস্থানের প্রশ্নে নতুন বিতর্ক তৈরি করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ
‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনে নজর রাখছে ভারত’
পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
কাতার বিমানবন্দরে বিদেশিদের ভিড়, ছড়ালো দেশ ছাড়ার গুজব
আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম
কমার্স ব্যাংকের দুই পরিচালকের পদত্যাগ
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদের
শিক্ষার্থীদের তালা ভেঙে অবরুদ্ধ ভিসিকে উদ্ধার করলো ছাত্রদল
পারমাণবিক হামলার আশঙ্কা, নাগরিকদের ৫ নির্দেশনা ইরানের
চোখ বেঁধে জামায়াতের বিষয়ে প্রশ্ন করলা কেনো?: মেজর (অব.) আখতার
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল সীতাকুণ্ড, মহাসড়ক-রেললাইন অবরোধ
পুলিশকে পিটিয়ে জখম করলো আওয়ামী সন্ত্রাসীরা
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ
জার্মানিতে জেন-জি বিক্ষোভ ঘিরে সহিংসতা, আটক ৩০