Sobar Desh | সবার দেশ মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০০:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে নির্বাচনী পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জসিম উদ্দিন (৩০) নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাকিলকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী ও সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা-পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. শাকিলকে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জসিম উদ্দিন হত্যার ঘটনায় শনিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা মাফিক নায়েক। মামলায় নাছির ডাক্তার ও তার ছেলে সদ্য বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা শাকিলকে প্রধান আসামি করা হয়েছে। মোট ২৫ জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম বলেন, জসিম উদ্দিনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, এবারের সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ–৩ আসনে ফুটবল প্রতীকের সমর্থক জসিম নায়েবের বাড়িতে গিয়ে গালিগালাজ করেন শাকিল। গত শুক্রবার বিকেলে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আবদুল্লাহ গ্রামে নির্বাচনী পরবর্তী সহিংসতায় তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচিও পালিত হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা