Sobar Desh | সবার দেশ মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০০:১১, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০০:২৫, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

মুন্সীগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতা

স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ বিএনপির বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় মো. জসিম নায়েব (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক ছিলেন। ঘটনার জন্য বিএনপির সমর্থকদের দায়ী করা হলেও দলটির পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জসিম নায়েব ওই এলাকার মাফিক নায়েবের ছেলে। এ ঘটনায় তার বাবা মাফিক নায়েবও আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ধানের শীষ প্রতীকের সমর্থকরা ফুটবল প্রতীকের সমর্থক জসিম নায়েবের বাড়িতে গিয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই মো. মশিউর রহমান অভিযোগ করেন, স্থানীয় এক চিকিৎসকের ছেলে সাকিবের নেতৃত্বে প্রায় দুই শতাধিক ধানের শীষের সমর্থক তাদের বাড়িতে হামলা চালায়। তারা জসিমকে মারধর করে গুরুতর আহত করে। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।

মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, নিহত জসিম নায়েব স্থানীয় একটি মাদ্রাসা পরিচালনার দায়িত্বে ছিলেন।

এদিকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমেদ দাবি করেছেন, পূর্ব বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। নির্বাচনকে ঢাল হিসেবে ব্যবহার করে প্রতিপক্ষ বিএনপিকে দায়ী করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, এ ঘটনার দায় বিএনপি বা বিজয়ী প্রার্থী নেবে না।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা