Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

পেলেন বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

প্রতিমন্ত্রীর দায়িত্বে অনিন্দ্য ইসলাম অমিত

প্রতিমন্ত্রীর দায়িত্বে অনিন্দ্য ইসলাম অমিত
ছবি: সংগৃহীত

রাজনৈতিক অঙ্গনে গত কয়েকদিন ধরে চলা সকল জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তরুণ ও জনপ্রিয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত। আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি)  শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তাকে এ গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব প্রদান করা হয়।

যশোরের গণমানুষের নেতা এবং বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের সুযোগ্য পুত্র অনিন্দ্য ইসলাম অমিতের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি নিয়ে আগে থেকেই গুঞ্জন ছিলো। বিশেষ করে দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও বিদ্যুৎ খাতের সংস্কারে একজন গতিশীল নেতার প্রয়োজনীয়তা যখন তীব্র, ঠিক তখনই তাকে এ গুরুদায়িত্ব দেয়া হলো।

​চ্যালেঞ্জ ও সম্ভাবনা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাত একটি দেশের মেরুদণ্ড। আমি জানি চ্যালেঞ্জ অনেক বড়, বিশেষ করে সাধারণ মানুষের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা এবং স্বচ্ছতা ফিরিয়ে আনা আমার প্রধান লক্ষ্য।

​এদিকে অমিতের প্রতিমন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তার নির্বাচনী এলাকা যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

সাধারণ মানুষের মতে, মাঠপর্যায়ের রাজনীতির অভিজ্ঞতা এবং তারুণ্যের শক্তি দিয়ে তিনি এ সংকটময় খাতকে এগিয়ে নিতে পারবেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা