Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৩২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন

মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর নতুন সরকার গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ২৫ জন সংসদ সদস্য পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো নতুন মন্ত্রিসভার।

প্রধানমন্ত্রীর পর পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন দলের শীর্ষ পর্যায়ের একাধিক জ্যেষ্ঠ রাজনীতিক ও কয়েকজন টেকনোক্র্যাট সদস্য।

দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। অর্থ ও পরিকল্পনা—দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন আহমদ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পেয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ—এ দুই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে এ জেড এম জাহিদ হোসেনকে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে টেকনোক্র্যাট কোটায় দায়িত্ব পেয়েছেন খলিলুর রহমান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আবদুল আউয়াল মিন্টু। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পেয়েছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মিজানুর রহমান মিনুকে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন নিতাই রায় চৌধুরী।

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট—এ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব একসঙ্গে পেয়েছেন খন্দকার আবদুল মুক্তাদির। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে আরিফুল হক চৌধুরীকে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন জহির উদ্দিন স্বপন।

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য—এ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব টেকনোক্র্যাট হিসেবে পেয়েছেন আমিন উর রশিদ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আফরোজা খানম রিতা। পানি সম্পদ মন্ত্রণালয় পেয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আসাদুল হাবীব দুলু। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে মো. আসাদুজ্জামানকে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জাকারিয়া তাহের সুমন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন দীপেন দেওয়ান। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা—এ দুই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে আ ন ম এহসানুল হক মিলনকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি—এ দুই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন ফকির মাহবুব আনাম। আর সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন—এ তিন গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতের দায়িত্ব দেয়া হয়েছে শেখ রবিউল আলমকে।

প্রতিমন্ত্রীদের মধ্যে এম রশিদুজ্জামান মিল্লাত- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অনিন্দ্য ইসলাম অমিত- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, শরীফুল আলম- বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, শামা ওবায়েদ- পররাষ্ট্র মন্ত্রণালয়, সুলতান সালাউদ্দিন টুকু- কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য মন্ত্রণালয়, ব্যারিস্টার কায়সার কামাল- ভূমি মন্ত্রণালয়, ফারহাদ হোসেন আজাদ- পানিসম্পদ মন্ত্রণালয়, আমিনুল হক (টেকনোক্র্যাট)- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

নতুন মন্ত্রিসভায় অর্থনীতি, আইনশৃঙ্খলা, অবকাঠামো, শিক্ষা ও সামাজিক খাত—সব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়েই জ্যেষ্ঠ ও অভিজ্ঞ নেতাদের স্থান দেয়া হয়েছে। একই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে টেকনোক্র্যাট অন্তর্ভুক্ত করে নীতি-নির্ধারণে পেশাদারিত্ব আনার ইঙ্গিতও দিয়েছে সরকার।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার
ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ