Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৬, ১৯ নভেম্বর ২০২৬

আপডেট: ০০:৪৭, ১৯ নভেম্বর ২০২৬

জাতীয় ঐক্যের ডাক তারেক রহমানের

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আওয়ামী লীগের বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেয়া যায় না। দেশে-বিদেশে বারবার দলটি নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ দিয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

পরাজিত শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় দল-মতনির্বিশেষে দেশের সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের মতো আবারও একই মঞ্চে এসে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, অন্য কারও বশ্যতা মেনে নেয়ার জন্য এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি।

গোলামি ও তাবেদারি শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, 

ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। দেশকে কোনও তাবেদারের হাতে তুলে দেবো না। গোলামির শক্তি মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে।

সংসদে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। অধিবেশনে জানানো হয়, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।

বিদেশ সফর প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, সরকার গঠনের পর এখন পর্যন্ত কোনও দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়নি। বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। আগামী সংসদ অধিবেশনে জাপান সফরের সময় স্বাক্ষরিত সমঝোতা স্মারকও তুলে ধরা হবে বলে জানান তিনি।

বক্তব্যে সাবেক সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ফ্যাসিবাদী সরকার প্রতিবছর দুই লাখ কোটি ডলার পাচার করতো। ওই সরকারের পতনের পর দেশের মানুষ বাক্‌স্বাধীনতা ফিরে পেয়েছে। একই সঙ্গে গণতন্ত্র শক্তিশালী হচ্ছে এবং মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দেশে গৃহযুদ্ধের পাঁয়তারা করছে অপশক্তি: স্পিকার
আমি চাঁদাবাজি করলে আমাকেও হাতকড়া পরান: জামায়াত আমির
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী
গোপালগঞ্জে রামদা-চাপাতি নিয়ে জঙ্গি ছাত্রলীগের মহড়া
শামীম ওসমানের বাড়িতে আগুন
৫৭ রানে পিছিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের
বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক
খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, মুছে ফেলা হলো ‘টুঙ্গিপাড়া’ নাম
এক ফ্রেমে তিন দেশের সুন্দরী, আলোচনায় মাহি
আমি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতাম না: রুমিন ফারহানা
ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষে ভালো ফলন
যশোর গদখালীতে ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা
নড়াইলে বিএনপির মিছিলে জঙ্গি আওয়ামী লীগের হামলা, নিহত ২
একই মঞ্চে ট্রাম্প, পুতিন ও শি—নতুন ইতিহাস