Sobar Desh | সবার দেশ স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০০:২০, ৯ অক্টোবর ২০২৬

পাঞ্জাব কিংসে জোড়া ধাক্কা

প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ

প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার মালিকানাধীন আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসে বড় পরিবর্তন এসেছে। দলের দুই অস্ট্রেলিয়ান কোচ জেমস হোপস ও ব্র্যাড হ্যাডিন দায়িত্ব ছেড়ে দিয়েছেন। দুজনই অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নতুন দায়িত্ব নেয়ার কারণে পাঞ্জাব কিংস থেকে সরে দাঁড়িয়েছেন।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, হোপস ও হ্যাডিন সম্প্রতি পাঞ্জাব কিংসের ব্যবস্থাপনাকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। হোপস দলটির পেস বোলিং কোচ এবং হ্যাডিন ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নতুন মৌসুম শুরুর আগেই অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন দুজন। জেমস হোপস কুইন্সল্যান্ড রাজ্য দলের পাশাপাশি বিগ ব্যাশ লিগের দল ব্রিসবেন হিটের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন। অন্যদিকে সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্র্যাড হ্যাডিন নিউ সাউথ ওয়েলসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

হোপস পাঞ্জাব কিংসে যোগ দিয়েছিলেন রিকি পন্টিং প্রধান কোচ হওয়ার পর। হ্যাডিন অবশ্য এর আগের কোচিং স্টাফের অংশ ছিলেন এবং পন্টিংয়ের অধীনে দায়িত্ব চালিয়ে যান। পাঞ্জাব কিংসের সাম্প্রতিক সাফল্যে দুজনেরই গুরুত্বপূর্ণ অবদান ছিলো।

বিশেষ করে ২০২৫ সালের আইপিএলে পাঞ্জাব কিংসের সাফল্যের পেছনে তাদের ভূমিকা উল্লেখযোগ্য। দীর্ঘ ১১ বছর পর সে আসরে ফাইনালে উঠেছিলো পাঞ্জাব। যদিও শিরোপা জয়ের শেষ ধাপ পার হতে পারেনি দলটি।

এর আগে দলের স্পিন বোলিং কোচ সাইরাজ বহুতুলেও পাঞ্জাব কিংসের দায়িত্ব ছেড়ে ভারতীয় দলের কোচিং স্টাফে যোগ দেন। ফলে প্রধান কোচ রিকি পন্টিংয়ের অধীনে পাঞ্জাবের কোচিং স্টাফে একাধিক গুরুত্বপূর্ণ পদ এখন শূন্য হয়ে গেছে।

২০২৭ সালের আইপিএল মৌসুম শুরুর আগে এসব শূন্য পদ পূরণ করাই এখন পাঞ্জাব কিংসের বড় চ্যালেঞ্জ। নতুন কোচিং স্টাফ গঠনের পাশাপাশি গত মৌসুমের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যও থাকবে দলটির।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল
পানির ন্যায্য হিস্যায় ভারতের সঙ্গে ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জন্মদিনেও ‘অকারণ’-এ হিমি
প্রীতি জিনতার দল ছাড়লেন দুই অজি কোচ
মাইক্রোসফটসহ ৭ প্রতিষ্ঠানের ভিসা কর্মসূচি স্থগিত করছে যুক্তরাষ্ট্র
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মেঘনার দুই সন্তান
রফিকুল ইসলাম মিয়া নন, মারা গেছেন আইনজীবী রফিকুল হোসেন
নরসিংদীর পুকুরে ‘জলপরীর গুজব’, নেপথ্যে কি?
সাহিত্যে নোবেল পেলেন অ্যান কারসন
রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের চূড়ান্ত অনুমোদন
ধ্বংসাবশেষের ধাক্কা থেকে বাঁচলো বাংলাদেশের স্যাটেলাইট
রোহিঙ্গাদের ৫ শর্ত, না হলে ফিরতে নারাজ ৮৭%
মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতা, সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি ক্রিস্টা পাইকের