Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৭, ১৪ মে ২০২৬

আপডেট: ১০:১৯, ১৪ মে ২০২৬

শাপলা চত্বর হত্যা মামলা

ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা

ট্রাইব্যুনালে হাজির দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা
ছবি: সংগৃহীত

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা-কে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

এ বিষয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত সহিংস ঘটনার সময় দীপু মনি দেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি আন্তর্জাতিক অঙ্গনে ওই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডকে সমর্থন করে বক্তব্য দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

প্রসিকিউশনের দাবি, একই সময়ে একাত্তর টেলিভিশনের মাধ্যমে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে উসকানিমূলক প্রচার চালানো হয়েছিলো। সে সময় মোজাম্মেল বাবু টেলিভিশনটির ব্যবস্থাপনা পরিচালক এবং ফারজানা রুপা প্রধান প্রতিবেদকের দায়িত্বে ছিলেন।

মামলায় বর্তমানে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন আরও ছয় আসামি। তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক একে এম শহিদুল হক, পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি-র উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

জানা গেছে, শাপলা চত্বরে হত্যাকাণ্ডের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দায়ের করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। তিনি জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হক-এর পক্ষে এ অভিযোগ দায়ের করেন। মামলায় মোট ২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা