Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৭, ১৬ এপ্রিল ২০২৫

আপডেট: ১৩:৪০, ১৬ এপ্রিল ২০২৫

দেশের অবস্থা কী হবে, ভবিষ্যৎই বলে দেবে

কারাগারেই ভালো আছি: শাজাহান খান

কারাগারেই ভালো আছি: শাজাহান খান
ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার হওয়া সাবেক নৌপরিবহনমন্ত্রী এবং শ্রমিক নেতা শাজাহান খান বলেছেন, বাইরের চেয়ে কারাগারের ভেতরই ভালো আছি। দেশের অবস্থা কী হবে, ভবিষ্যৎই বলে দেবে।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে বিভিন্ন মামলায় রিমান্ড শুনানির জন্য হাজির করা হয় সাবেক মন্ত্রীসহ একাধিক রাজনৈতিক নেতাকে। শুনানির সময় কাঠগড়ার সামনে দাঁড়িয়ে ছিলেন শাজাহান খান। আদালতে তার অবস্থান ছিলো শান্ত, আত্মবিশ্বাসী এবং স্বভাবসুলভ হাস্যোজ্জ্বল।

শুনানি শেষে যাত্রাবাড়ী থানার তিনটি মামলায় নতুন করে গ্রেফতার দেখানোর আদেশ দেন আদালত। পরে তাকে হাতকড়া পরিয়ে, বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেটসহ কড়া নিরাপত্তায় হাজতখানায় পাঠানো হয়।

আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা তাকে নববর্ষ প্রসঙ্গে প্রশ্ন করলে শাজাহান খান হেসে বলেন,
আমাদের কথা আর কত শুনবে? তোমরাই কিছু বলো। নববর্ষ যে হইছে, এটাই তো...

এরপর কিছু না বলে তিনি গাড়িতে ওঠেন। তার মুখের হাসিতে ছিল পরিহাস আর বাস্তবতার স্নিগ্ধ ছায়া।

উল্লেখ্য, গত বছরের ৫ সেপ্টেম্বর রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে গ্রেফতার হন শাজাহান খান। তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবে শ্রম রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

আজ তিনি রাজপথ ছেড়ে হাজতখানার পথে। তবে তার কণ্ঠে নেই হতাশা, বরং সময়ের উপর ভরসা রেখে বলছেন—ভবিষ্যৎই বলে দেবে।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

মার্কিন প্রতিনিধিদল মোবাইলের আলোয় দেখলেন জুলাই জাদুঘর
সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৮০ দিনের অব্যবস্থাপনায় জনভোগান্তি বেড়েছে: নাহিদ ইসলাম
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে নামলে শত্রু ভাববে ইরান
অর্থ কমিটির বৈঠক অকার্যকর করার অভিযোগ হাসনাতের
হরমুজে ভাঙলো মার্কিন শক্তির দম্ভ
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে খরচ
প্রতিশোধ নয়, আত্মসম্মানের লড়াই ছিলো: কামিন্স
মেঘনায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম
ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
লংমার্চে বাধা এলে প্রতিহত করার ঘোষণা ১১ দলের
মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২
টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা
বঙ্গভবনে মির্জা ফখরুল, পিজিআরের গার্ড অব অনার
‘দুঃখ পেয়েছেন’ চুপ্পু, আমন্ত্রণ পাননি বঙ্গভবনে
আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী