Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৫, ১২ মে ২০২৫

জামিন পাননি আইভী, থাকছেন কাশিমপুরেই

জামিন পাননি আইভী, থাকছেন কাশিমপুরেই
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী আজ সোমবার (১২ মে) আদালতে জামিন চেয়েছিলেন, কিন্তু আদালত তা নামঞ্জুর করেছেন।

নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমান এ জামিন আবেদন খারিজ করে দেন। তবে আদালত তার জন্য ডিভিশনের (কারাগারে কিছু বাড়তি সুযোগ-সুবিধা) আবেদনটি মঞ্জুর করেছেন।

আইভীর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন— দোষী শামীম ওসমানকে নির্বিঘ্নে দেশ ছাড়তে দেয়া হয়েছে, কিন্তু আইভীকে গ্রেফতার করা হয়েছে। এটা দ্বৈত নীতি।

এর আগে শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ।

সকাল ১০টায় আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল