Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৫, ৬ মার্চ ২০২৬

আপডেট: ০১:৩৫, ৬ মার্চ ২০২৬

আপিল বিভাগে শুনানির দিন নির্ধারণ

আইভী ও বদির জামিন স্থগিত

আইভী ও বদির জামিন স্থগিত
ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও পতিত আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় হাইকোর্ট থেকে পাওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একইসঙ্গে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির এক মামলায় হাইকোর্টের দেয়া জামিনও স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাষ্ট্রপক্ষের পৃথক আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন। আদেশে আইভীর জামিনের বিষয়ে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আগামী ৯ মার্চ এবং বদির জামিনের বিষয়ে শুনানির জন্য ২০ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডা. সেলিনা হায়াৎ আইভীকে পাঁচ মামলায় জামিন দেন। এসব মামলার মধ্যে চারটিতে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মামলাগুলোর মধ্যে রয়েছে ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা মামলা, আব্দুর রহমান হত্যা মামলা, মো. ইয়াছিন হত্যা মামলা এবং পারভেজ হত্যা মামলা। এছাড়া হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আরও একটি মামলা রয়েছে।

গত বছরের ৯ মে ভোররাতে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইনশৃঙ্খলা বাহিনী ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করে। পরে জুলাই অভ্যুত্থানকালীন সময়ের বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

অন্যদিকে, কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গত ২৬ ফেব্রুয়ারি বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন দেন।

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে কক্সবাজারের টেকনাফ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় Rapid Action Battalion (র‍্যাব)।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল