Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৯, ১ মার্চ ২০২৬

ইফতার অভিজ্ঞতা নিয়ে পাটওয়ারীর ফেসবুক পোস্ট ভাইরাল

পাটওয়ারীকে দুষ্টুমি না করার পরামর্শ মির্জা আব্বাসের

পাটওয়ারীকে দুষ্টুমি না করার পরামর্শ মির্জা আব্বাসের
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটি ইফতার অনুষ্ঠানের অভিজ্ঞতা শেয়ার করেছেন, যেখানে বিভিন্ন রাজনৈতিক নেতার সঙ্গে তার কথোপকথনের বিষয় উঠে এসেছে।

তিনি জানান, জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে বিভিন্ন দলের শীর্ষ নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের চেষ্টা করেছেন। এ সময় তিনি জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর আমিরের কাছে নিজের জন্য দোয়া চেয়েছিলেন। জবাবে আমির দোয়া ও দাওয়াতের কথা বলেছেন বলে তিনি পোস্টে উল্লেখ করেন।

পোস্টে আরও বলা হয়, তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে একটি প্রসঙ্গ তুলে ধরে বলেন, বাসার গৃহকর্মী প্রতিদিন ফ্যামিলি কার্ড চাইছে—এটি নির্বাচনে জয়ের একটি ভালো কৌশল ছিলো। জবাবে তারেক রহমান বলেন, এ কর্মসূচি শুরু হয়েছে এবং শিগগিরই সারা দেশে চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পাটওয়ারী আরও জানান, অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান-এর সঙ্গে কুশল বিনিময় করেন এবং কেমন আছেন জানতে চাইলে তিনি ভালো আছেন বলে জানান।

তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ-কে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার অনুরোধ করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সঠিক বিচার নিশ্চিত করতে সময় প্রয়োজন।

পোস্টের আরেক অংশে পাটওয়ারী জানান, 

এ সময় আব্বাস ভাইকেও বললাম, ছোট ভাইয়ের সঙ্গে এগুলো না করলেও পারতেন এবং তাকে আমার বাসায় ইফতারের দাওয়াত দিলাম।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, 

ইফতার শেষে একই টেবিলে প্রধানমন্ত্রী ও বিরোধীদলের নেতাদের কাছ থেকে বিদায় নেয়ার সময় আবারও আব্বাস ভাই বললেন, দুষ্টুমি করবা না। জবাবে বললাম, ছোট ভাইয়ের সিট এভাবে কেড়ে না নিয়ে ছেড়ে দিলেও পারতেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা