Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫২, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৪:৫৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ইয়াবা বদির জামিন

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ইয়াবা বদির জামিন
ছবি: সংগৃহীত

জুলাই–আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ওরফে ইয়াবা বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট তাকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সে সময় র‍্যাব জানায়, কক্সবাজারের টেকনাফে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় ‘ইয়াবা গডফাদার’ খ্যাত বদিকে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আটক করা হয়।

আরও পড়ুন <<>> জামিন পেলেন আইভী রহমান

আবদুর রহমান বদি ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ-এর মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ইয়াবা সংক্রান্ত নানা বিতর্কে তার নাম জড়িয়ে পড়লে পরবর্তী নির্বাচনে দলটি ওই আসনে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয়।

সাম্প্রতিক সময়ে জুলাই–আগস্টের সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে। এর মধ্যেই হাইকোর্টের জামিন আদেশে বদির মুক্তির পথ সুগম হলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার