Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৭, ৩ মার্চ ২০২৬

দুদক চেয়ারম্যানসহ কমিশনারদের পদত্যাগ মঙ্গলবার 

দুদক চেয়ারম্যানসহ কমিশনারদের পদত্যাগ মঙ্গলবার 
ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানসহ তিন সদস্যের কমিশন মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে পদত্যাগ করতে যাচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন–এর নেতৃত্বে কমিশনের তিন সদস্য মঙ্গলবার দুপুর ২টায় মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেবেন।

সূত্র আরও জানায়, সরকারের পক্ষ থেকে কমিশনের কার্যক্রম নিয়ে ইতিবাচক অবস্থান না থাকায় পদত্যাগের সিদ্ধান্ত এসেছে বলে ধারণা করা হচ্ছে।

২০২৪ সালের ১০ ডিসেম্বর সাবেক জ্যেষ্ঠ সচিব ড. মোমেনকে দুর্নীতি দমন কমিশন (দুদক)–এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, পাঁচ বছরের জন্য তিনি এ দায়িত্ব পান।

একই প্রজ্ঞাপনে কমিশনার হিসেবে নিয়োগ পান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ।

এর আগে ড. মোমেন অন্তর্বর্তী সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

দুদকের শীর্ষ নেতৃত্বের এ পদত্যাগের সিদ্ধান্ত দেশের দুর্নীতি দমন সংস্থার ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে বলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ধারণা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৩ মডেলের আইফোন ব্যবহারকারীরা পাবেন ত্রিশ হাজার কোটি টাকা
লঞ্চ ভাড়া বাড়লো ৮ শতাংশ, বৃহস্পতিবার থেকেই কার্যকর
নেতানিয়াহুর বক্তব্যে জাতিসংঘে ব্যাপক ওয়াকআউট
কাস্পিয়ান সাগরে ভেসে গেলো ১৯ সেনা, নিহত ৯
এক ট্রলারে ধরা পড়লো ৬০ মণ ইলিশ
আইনশৃঙ্খলা নিয়ে জামায়াত আমিরের ক্ষোভ
তারেক রহমান-পাকিস্তান প্রধানমন্ত্রীর বৈঠক
বিকাশসহ চার ডিজিটাল ব্যাংকের অনুমোদন
রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল রিমান্ডে
নতুন হাওয়া ভবনের ম্যানেজার মীর শাহে আলম: সারজিস
আজ বিশ্ব ফুসফুস দিবস ২০২৬
মেঘনায় ট্রলারডুবি, নিহত ১ নিখোঁজ ৪
জাতিসংঘে জাইমার নতুন দায়িত্ব
জানুয়ারিতে স্থানীয় নির্বাচনের কথা ভাবছে ইসি: আনোয়ারুল ইসলাম
ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়া এস আলমের ৮৫৪২ কর্মী নিয়োগ
ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে