Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২৬, ৮ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:২৭, ৮ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলা

র‌্যাবের তিন ডিজিসহ যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

র‌্যাবের তিন ডিজিসহ যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 
ছবি: সংগৃহীত

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে গুম, অপহরণ ও বেআইনি আটক—এসব মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

বুধবার (৮ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এ মামলাগুলোর মূল অভিযোগ ঘুরে দাঁড়িয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল এবং যৌথ জিজ্ঞাসাবাদ কেন্দ্র (জেআইসি)-কে ঘিরে, যেখানে বিরোধী দলীয় নেতা-কর্মীদের গুম, আটক ও নির্যাতনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

প্রথম মামলায় ফ্যাসিস্ট হাসিনা ছাড়া বাকি আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র‌্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, ব্যারিস্টার হারুন অর রশিদ, কর্নেল আনোয়ার লতিফ খান, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, কেএম আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, মাহবুব আলম, আবদুল্লাহ আল মোমেন, সারোয়ার বিন কাশেম, খায়রুল ইসলাম, মশিউর রহমান জুয়েল ও সাইফুল ইসলাম সুমন।

এ ১৭ জনের বিরুদ্ধে আনা হয়েছে অপহরণ, গুম ও শারীরিক নির্যাতনসহ পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ।

অন্য মামলাটি দায়ের করা হয়েছে জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) সংঘটিত গুমের অভিযোগে। এ মামলায় শেখ হাসিনাসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) মোহাম্মদ আকবর হোসেন, সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) সাইফুল আবেদিন, লে. জেনারেল (অব.) মো. সাইফুল আলম, লে. জেনারেল তাবরেজ শামস চৌধুরী, মেজর জেনারেল (অব.) হামিদুল হক, মেজর জেনারেল তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল সরওয়ার হোসেন, মেজর জেনারেল কবির আহাম্মদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিকী ও লে. কর্নেল (অব.) মখসুরুল হক।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্তদের মধ্যে চারজন এখনো সেনাবাহিনীতে কর্মরত আছেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুযায়ী অভিযুক্ত কেউই সরকারি পদে থাকতে পারবেন না।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের ক্ষমতাকালে শতাধিক ব্যক্তি গুমের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। অনেকের আজও খোঁজ মেলেনি, আবার কিছু ক্ষেত্রে হত্যার পর মরদেহও গুম করে ফেলার তথ্য মিলেছে।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন গোপন আটককেন্দ্র থেকে উদ্ধার হন গুমের শিকার একাধিক ব্যক্তি। তাদের মধ্যে আছেন ব্যারিস্টার মীর আহমদ বীন কাশেম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আযমীসহ আরও অনেকে।

ভুক্তভোগী ও তাদের পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগের ভিত্তিতেই এ দুইটি মানবতাবিরোধী অপরাধের মামলা গঠন করা হয়। বুধবার সকালে প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করলে ট্রাইব্যুনাল তা গ্রহণ করে এবং গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এ পদক্ষেপ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে—কারণ এবারই প্রথম কোনও সাবেক প্রধানমন্ত্রী ও সরকারের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা মানবতাবিরোধী অপরাধে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
দণ্ডিত পলাতক আসামি হাসিনাকে প্রত্যর্পণ চুক্তিতেই ফিরতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাসিনা ফিরবেন না, পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর
ইরান যুদ্ধ ও ইসরায়েলপ্রীতিই হারের কারণ: ট্রাম্প
দেশে ফিরতে নতুন পাসপোর্ট চান পলাতক হাসিনা
রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, অফিসে নয়: প্রধানমন্ত্রী
যে শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট
না.গঞ্জ এনসিপির নেতৃত্বে বিএনপির সাবেক এমপিকন্যা মুক্তি
সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, ২১ জনের মৃত্যু
জাবি ছাত্রদলের ১১ নেতাকে শোকজ
একদিনের ছুটিতেই টানা ৪ দিন অবকাশ
পল্লবী থানায় ককটেল নিক্ষেপ, এসআরবি সদস্য আহত
শ্রীলঙ্কা-ভুটান ড্র, সাফের সেমিফাইনালে বাংলাদেশ
দীপাবলি উপলক্ষে সোমবার বেনাপোলে আমদানি-রফতানি বন্ধ
ভারতে ঢোকার অপেক্ষায় ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু
চাটাচাটি করে পদ না পেলে রাস্তা ঝাড়ু দিয়ে খেতে হতো: রাশেদ খাঁন প্রসঙ্গে আমির হামজা
বাবরি মসজিদ ধ্বংসের দৃশ্য দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী
ইসরায়েলের পতন হতে যাচ্ছে: নেতানিয়াহু