Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৮, ৪ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:১১, ৪ নভেম্বর ২০২৫

৩ শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত

৩ শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় দেশের অধস্তন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির উপস্থিতিতে প্রধান বিচারপতির সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সূত্র জানায়, আইন মন্ত্রণালয় সম্প্রতি এক হাজার একশতাধিক বিচারকের পদোন্নতি সংক্রান্ত প্রস্তাব পাঠায়। এছাড়া পৃথক সচিবালয় গঠনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় এ সভায় আলোচনা হতে পারে।

পদোন্নতির প্যানেলে রয়েছেন— অতিরিক্ত জেলা ও দায়রা জজ থেকে জেলা ও দায়রা জজ পদে ৩৪৫ জন, যুগ্ম জেলা ও দায়রা জজ থেকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদে ২০৭ জন এবং সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে ৫৫১ জন। সব মিলিয়ে ১ হাজার ১০৩ জন বিচারিক কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত হয়েছে। পদোন্নতি সংক্রান্ত চূড়ান্ত পদক্ষেপ নেবে আইন মন্ত্রণালয়।

বিগত সময়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রায় শতাধিক বিচারকের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরও দুদককে এ বিষয়ে কোনও আপডেট পাওয়া যায়নি। তবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন জানিয়েছে, সম্প্রতি ১৯১টি জেলা জজ পদ সৃষ্টি এবং দেওয়ানি ও ফৌজদারি আদালত পৃথক হওয়ায় নতুন পদ এবং বড় পরিসরে পদোন্নতির প্যানেল তৈরি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের সূত্র জানায়, ২০২৬ সালের ক্যালেন্ডার ও পদোন্নতি সংক্রান্ত কয়েকটি বিষয়ও এবারের ফুলকোর্টে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। নতুন পদ সৃষ্টি হওয়ায় একসঙ্গে অনেক ব্যাচের পদোন্নতির প্রস্তাব এসেছে, ফলে এবার সংখ্যা তুলনামূলক বেশি।

প্রক্রিয়াগতভাবে, পদোন্নতির জন্য প্যানেল চূড়ান্ত হওয়ার পর তা সুপ্রিম কোর্টে পাঠানো হয়। বাছাই কমিটির পর্যালোচনার পর বিষয়টি ফুলকোর্ট সভায় তোলা হয়। সভায় অনুমোদন পেলে প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে যায় এবং সেখানে থেকে রাষ্ট্রপতির অনুমোদনের পর পদোন্নতির আদেশ জারি হয়।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিধিমালা, ২০০৭ অনুযায়ী সহকারী জজদের সিনিয়র সহকারী জজ পদে পদোন্নতির জন্য কমপক্ষে ৪ বছর দায়িত্ব পালন, সিনিয়র সহকারী জজ থেকে যুগ্ম জেলা জজ এবং যুগ্ম জেলা জজ থেকে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতির জন্য দুই বছর সময়ের শর্ত থাকে। তবে অভিযোগ রয়েছে, অনেক সময় এ বিধি যথাযথভাবে অনুসরণ করা হয় না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা