Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৯, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি

মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। লন্ডন থেকে বাংলাদেশে ফেরার পথে ফ্লাইটটিতে এ ঘটনা ঘটে।

ফ্লাইট চলাকালে দুই যাত্রীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত বাকবিতণ্ডা হাতাহাতিতে রূপ নেয়। পরে তারা একে অপরের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। এতে বিমানে থাকা অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীরা ভীত হয়ে পড়েন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানের ভেতরে দুই বাংলাদেশি ব্যক্তি তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন। কিছুক্ষণ পর তারা একে অপরকে মারধর শুরু করেন। একপর্যায়ে তাদের মধ্যে মারামারির সময় একজনের টি-শার্ট ছিঁড়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কেবিন ক্রু ও কয়েকজন যাত্রী এগিয়ে আসেন। তারা দুই ব্যক্তিকে থামিয়ে আলাদা করার চেষ্টা করেন। এ সময় বিমানের ভেতরে বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

তবে কী কারণে দুই যাত্রীর মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কোনও ব্যবস্থা নেয়া হয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়।

বিষয়টি জানতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দীন আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ
দিল্লিতে হাসিনা-আ.লীগ নেতাদের বৈঠক বাতিল
মাঝ আকাশে দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি
৯৯ বিচারককে একযোগে বদলি
আসিফ ও তার স্ত্রীর সম্পদের খোঁজে দুদক
জিপিএ-৫ পেয়েও কলেজ পাননি ২২০৫ শিক্ষার্থী
বিলুপ্ত র‍্যাব, এসআরবির যাত্রা শুরু
দিল্লিতে শি জিনপিংয়ের অসুস্থতার দাবি ঘিরে রহস্য
যে স্ত্রীকে মেরে জেল, ১২ বছর পর সে নারী জীবিত!
নারী রেফারিংয়ে নজর কাড়ছেন জুলিয়ানা