Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৩, ১৮ ডিসেম্বর ২০২৫

জুলাই-আগস্ট হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধ মামলা 

কাদের–আরাফাতসহ ৭ আওয়ামী নেতা অভিযুক্ত

কাদের–আরাফাতসহ ৭ আওয়ামী নেতা অভিযুক্ত
ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এর রেজিস্ট্রারের কাছে প্রসিকিউশন অভিযোগপত্র জমা দেয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

অভিযোগের তালিকায় রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলি আরাফাত, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।

প্রসিকিউশন জানায়, সাত নেতার বিরুদ্ধে তদন্তপ্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং প্রাপ্ত তথ্য–উপাত্তের ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগপত্র চূড়ান্ত করা হয়েছে। গত ৮ ডিসেম্বরই তদন্ত শেষ হওয়ার ঘোষণা দেয়া হয়।

অভিযোগে বলা হয়েছে, গত জুলাই ও আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড, সংগঠিত আক্রমণ এবং সহিংসতাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ আইনি প্রক্রিয়া এখন ট্রাইব্যুনালের বিচারিক ধাপে অগ্রসর হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য