Sobar Desh | সবার দেশ ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৩, ৫ মার্চ ২০২৫

ইবি’র নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মনজুরুল হক 

ইবি’র নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মনজুরুল হক 
ছবি: সবার দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রেজিস্ট্রার নিয়োগকে কেন্দ্র করে চলমান উত্তেজনার অবসান ঘটিয়ে নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল হক।  

বুধবার (৫ মার্চ) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জনাব এইচ এম আলী হাসানকে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদ থেকে অব্যাহতি দেয়া হলো। তিনি উপ-পরিচালক (পরীক্ষা নিয়ন্ত্রক অফিস) হিসেবে তার মূল পদে যোগদান করবেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল হককে পুনরাদেশ না দেয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেয়া হলো। তিনি বিধি মোতাবেক এ পদের সকল সুবিধা প্রাপ্ত হবেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, আমার ২৬ বছরের শিক্ষকতা জীবনে কখনো পদ-পদবি নিয়ে ভাবিনি। আমার মূল ভালোবাসা ছিল আমার ক্লাসরুম ও ছাত্রছাত্রীরা। মাননীয় ভাইস-চ্যান্সেলর স্যার আমাকে বিশ্বাস ও ভালোবাসা দিয়ে এই দায়িত্ব দিয়েছেন। আমি আপ্রাণ চেষ্টা করবো সৎ ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করতে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করবো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সংশ্লিষ্ট সবার গঠনমূলক পরামর্শ গ্রহণের চেষ্টা করব।

সবার দেশ/এনএন

শীর্ষ সংবাদ:

‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা