Sobar Desh | সবার দেশ ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৮, ৮ এপ্রিল ২০২৫

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ
ছবি: সবার দেশ

ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। 

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে তারা এই কর্মসূচি পালন করে। সমাবেশে শাখা ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নিয়ে এবং মুখে কালো কাপড় বেঁধে তারা ইসরায়েলি বাহিনীর নৃশংসতা ও ফিলিস্তিনিদের ওপর চলমান দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য-সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য সাব্বির হোসেন, নুর উদ্দিন, রাফিজ আহমেদ প্রমুখ।

বক্তব্যে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, গাজা ও রাফায় পরিকল্পিতভাবে শিশু ও সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। এখন সেখানে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। খাদ্য, পানি ও চিকিৎসার অভাবে মানুষ মরছে। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং প্রশ্ন রাখতে চাই— সৌদি আরব ও আমিরাতের মতো ইসলামী রাষ্ট্রগুলো কেনো নীরব?

তিনি আরও বলেন, যারা নিজেদের ইসলাম ধর্মের ধারক-বাহক দাবি করেন, তারা ফিলিস্তিনিদের পাশে না দাঁড়ালে কেয়ামতের দিনে জবাবদিহির মুখোমুখি হতে হবে।

সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, গাজার বাতাস আজ ভারী হয়ে উঠেছে ফিলিস্তিনিদের কান্নায়। ইসরায়েল আন্তর্জাতিক ও মানবিক সব নিয়ম ভঙ্গ করে সাংবাদিক, চিকিৎসক ও শিশুদের হত্যায় লিপ্ত। মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান, এখনই ঐক্যবদ্ধ হোন।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, মুসলিম বিশ্বকে এখনই ওআইসির মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করতে হবে।

সমাবেশে বক্তারা আরও বলেন, শিশুদের যখন স্কুলে যাওয়ার কথা, তখন তারা মৃত্যুপুরীতে অবতীর্ণ হচ্ছে। শুধুমাত্র প্রতিবাদ নয় বরং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ফাঁসি নিশ্চিত করতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার