Sobar Desh | সবার দেশ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৩, ৩০ এপ্রিল ২০২৫

সভাপতি সাজ্জাতুল্লাহ, সাধারণ সম্পাদক মাইশা

ইবির খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্ব

ইবির খুলনা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্ব
ছবি: সবার দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত খুলনা জেলার শিক্ষার্থীদের গঠিত সংগঠন ‘খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির’ ২০২৪-২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজ্জাতুল্লাহ শেখ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান মাইশা।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবদুল গফুর গাজী, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মাকসুদুর রহমান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. শরিফুল ইসলাম জুয়েল এবং জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ইফফাত আরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়। এক বছরের জন্য নবগঠিত এ কমিটি দায়িত্ব পালন করবেন। 

কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়েজিদ হোসেন, বাসু দেব, মুন্সী মো. আহসানুল ইসলাম ও মুজাহিদুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন খন্দকার আবু সায়েম, ইনামূল হক, মো. ইমন শেখ, মো. তানজীর ইসলাম তামিম ও মৃন্ময় গোলদার। 

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ উল্লাহ খান এবং সহ-সাংগঠনিক সম্পাদক সাদিয়া সাবরিনা। এছাড়াও দপ্তর সম্পাদক হিসেবে আছেন আব্দুল্লাহ আল নোমান, সহ-দপ্তর সম্পাদক তিতলি সরকার, প্রচার সম্পাদক ইজাজ আহমেদ, অর্থ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব এবং সহ-অর্থ সম্পাদক ফাহাদুজ্জামান ফাহাদ ও শিমলা ইসলাম। কমিটিতে আরও রয়েছেন ছাত্রী বিষয়ক সম্পাদক রুবাইয়া হোসেন, আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, উপ-আইন বিষয়ক সম্পাদক ইকবাল হোসাইন ইমন, মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সাব্বির হোসাইন রূপক, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ রুম্মান, ক্রিড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক নুসরাত ঐশী, ধর্ম বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, রক্তদান বিষয়ক সম্পাদক ঐন্দ্রিলা বিশ্বাস, ফটোগ্রাফি ও মিডিয়া বিষয়ক সম্পাদক এম রিয়াজ আহমেদ, উপ-ফটোগ্রাফি ও মিডিয়া বিষয়ক সম্পাদক রোহান চৌধুরী, আর্ট ও ক্রাফটিং বিষয়ক সম্পাদক বন্যা আজিজ এবং উপ-আর্ট ও ক্রাফটিং সম্পাদক আম্মার ইবনে বাশার (অর্ক)। 

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমাইয়া গাজী, মো. রেদওয়ান উল্লাহ, শাহানারা শাওন, ইয়ামিন আফরোজ তিশা, ফারহানা রহমান ও সাব্বির আহমেদ।

নবনিযুক্ত সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ বলেন, আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো খুলনা জেলার শিক্ষার্থীদের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং তাদের স্বার্থ ও কল্যাণে কাজ করা। আমি বিশ্বাস করি, সকলে মিলে আমরা এ সংগঠনকে একটি উদাহরণমূলক ছাত্র সংগঠনে পরিণত করতে পারবো। সাধারণ সম্পাদক নুসরাত জাহান মাইশা বলেন, এ গুরুদায়িত্ব পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। খুলনার শিক্ষার্থীদের সেবায় নিজেকে সম্পৃক্ত করতে পেরে গর্ববোধ করছি। আমরা সকলকে নিয়ে সামনের দিনগুলোতে আরও সংগঠিত ও ফলপ্রসূ কার্যক্রম চালিয়ে যেতে চাই।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ