Sobar Desh | সবার দেশ জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৯, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জাকসু নির্বাচনের হল সংসদ ফল প্রকাশ, ভিপি-জিএস নির্বাচিত যারা

জাকসু নির্বাচনের হল সংসদ ফল প্রকাশ, ভিপি-জিএস নির্বাচিত যারা
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঘোষিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন। প্রায় ৪৫ ঘণ্টা ধরে ব্যালট গণনার পর প্রতিটি হলে ভিপি, জিএস ও এজিএস পদে বিজয়ীদের নাম প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে ২১টি আবাসিক হলে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরপর ব্যালট বাক্সগুলো নেয়া হয় সিনেট হলে এবং সেখানেই গণনা চলে টানা প্রায় ৪০ ঘণ্টা। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোট দিয়েছেন প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ শিক্ষার্থী।

কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৮ জন, এজিএস পদে ১৬ জন এবং নারী প্রার্থী ছিলেন মাত্র ৬ জন।

হলভিত্তিক ফলাফল নিম্নরূপ:

শহীদ সালাম–বরকত হল

ভিপি: মারুফ হোসেন
জিএস: মাসুদ রানা
এজিএস: আবরার আজিম ভুঁইয়া

আলবেরুনী হল

ভিপি: রিফাত আহমেদ শাকিল
জিএস: মুনতাসির বিল্লাহ খান
এজিএস: সাদমান হাসান খান

নওয়াব ফয়জুন্নেসা হল

ভিপি: বুবলী আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতা)
জিএস: সুমাইয়া খানম (বিনা প্রতিদ্বন্দ্বিতা)
এজিএস: প্রার্থী নেই

১০ নং (ছাত্র) হল

ভিপি: আসিফ মিয়া
জিএস: মেহেদী হাসান
এজিএস: নাদিম মাহমুদ

১৫ নং (ছাত্রী) হল

ভিপি: শারমীন খাতুন (বিনা প্রতিদ্বন্দ্বিতা)
জিএস: মেহনাজ মোহনা
এজিএস: শাহানা আক্তার

অন্য হলগুলোর ফলাফল ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা।

সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ