Sobar Desh | সবার দেশ জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১০, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:১০, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ, ফলাফলের অপেক্ষা

জাকসু নির্বাচনের ভোট গণনা শেষ, ফলাফলের অপেক্ষা
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি। প্রার্থী ও শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঘোষণার জন্য।

শনিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট গণনা শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে প্রতিটি হল থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয়। রাত ১০টার পর গণনা শুরু হয় এবং শুক্রবার বিকেল পর্যন্ত টানা চলে। তবে পরে কমিশন ভোট গণনা সাময়িক বন্ধ করে জরুরি বৈঠক করে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুনরায় ভোট গণনা শুরু হয়। তখন কমিশন জানায়, রাতে ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু পরবর্তীতে দুই দফায় সময় পরিবর্তন করে আজ শনিবার সন্ধ্যায় ফলাফল প্রকাশের কথা জানানো হয়েছে।

শিক্ষার্থীদের মধ্যে এখন নির্বাচনের ফল নিয়ে ব্যাপক কৌতূহল বিরাজ করছে। সবাই অপেক্ষা করছে কোন প্যানেল জয়ী হয়ে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আসছে তা জানার জন্য।


সবার দেশ/এফও 

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ