Sobar Desh | সবার দেশ জাবি প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৩, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করলেন অধ্যাপক মাফরুহী 

জাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করলেন অধ্যাপক মাফরুহী 
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগের ঘোষণা দেন।

অধ্যাপক সাত্তার বলেন, 

লেভেল প্লেয়িং ফিল্ড বলতে আমরা যা বুঝি, নির্বাচনে সেটি ছিলো না। আমি যাতে পদত্যাগ না করি, সে জন্য গতকাল থেকেই আমার ওপর চাপ ছিলো। তবুও আমি পদত্যাগ করছি।

তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি। তার পদত্যাগকে কেন্দ্র করে ক্যাম্পাসে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হলো।

ভোট গণনা চলছে, রাতেই ফলাফল

ইতোমধ্যে জাকসুর হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। এখন চলছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানিয়েছেন, কেন্দ্রীয় সংসদের ভোট গণনায় পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে এবং রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে।

জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন এবং জিএস পদে রয়েছেন ৮ জন।

পদে পদে শূন্যতা ও বিনা প্রতিদ্বন্দ্বিতা

ছাত্রীদের ১০টি আবাসিক হলে ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থীই ছিলেন না। আবার ৬৭টি পদে মাত্র একজন প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়েছেন। সে হিসেবে মাত্র ২৪টি পদে ভোট গ্রহণ হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্যে ২টি হলে সম্পূর্ণভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হয়েছেন।

ভোট বর্জনের প্রেক্ষাপট

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটে ছাত্রদল মনোনীত প্যানেলসহ পাঁচটি প্যানেল নির্বাচন বর্জন করে। ফলে ফলাফলের আগে থেকেই নির্বাচন নিয়ে ক্যাম্পাসে বিতর্ক তৈরি হয়।

সবার দেশে/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার