Sobar Desh | সবার দেশ জাবি প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৩, ১২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০০:২৪, ১২ সেপ্টেম্বর ২০২৫

জাকসু নির্বাচনে ভোট গণনা শুরু

জাকসু নির্বাচনে ভোট গণনা শুরু
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গ্রহণ শেষে শুরু হয়েছে গণনা কার্যক্রম। বৃহস্পতিবার রাত ১০টা ২৫ মিনিটে মীর মশাররফ হোসেন হলের ব্যালট দিয়ে আনুষ্ঠানিকভাবে গণনা শুরু করে নির্বাচন কমিশন।

কমিশনের সদস্য মাফরুহী সাত্তার জানান, গণনার কাজ শেষ করতে পুরো রাত লেগে যেতে পারে। তার ভাষায়, মীর মশাররফ হোসেন হল দিয়ে শুরু করেছি। সব কেন্দ্রের ব্যালট গুনতে সকাল পর্যন্ত সময় লেগে যেতে পারে।

এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এ জাকসু নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

তবে নির্বাচনকে ঘিরে দিনভর ছিল নানা বিতর্ক ও অভিযোগ। বিকেল সাড়ে ৩টার দিকে ছাত্রদল মনোনীত প্যানেল সংবাদ সম্মেলন করে অনিয়ম, ভোট জালিয়াতি ও প্রভাব খাটানোর অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। পরে আরো অন্তত চারটি প্যানেল এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী একই অভিযোগে ভোট বর্জন করেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে এখন প্রধান আলোচনার বিষয়, ভোট গণনার ফলাফল কী দাঁড়াবে এবং কোন ছাত্রসংগঠন নেতৃত্বে আসতে যাচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফলাফল পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

সবার দেশ/এফও 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ