Sobar Desh | সবার দেশ রাবি প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৩, ২১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০২:০৬, ২১ সেপ্টেম্বর ২০২৫

মাঝরাতে ফেসবুক পোস্ট

রাবিতে পোষ্যকোটা স্থগিত হলো মাঝরাতে, জরুরি সিন্ডিকেট সভা আজ

রাবিতে পোষ্যকোটা স্থগিত হলো মাঝরাতে, জরুরি সিন্ডিকেট সভা আজ
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের প্রেক্ষাপটে প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্যকোটা নিয়ে ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শনিবার (২০ সেপ্টম্বর) রাত ১টার দিকে ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে ভর্তি কার্যক্রম স্থগিত করা হলো। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে রবিবার (২১ সেপ্টেম্বর) জরুরি সিন্ডিকেট সভা আহবান করা হয়েছে।

এর আগে শনিবার বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দিন ও প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানসহ কয়েকজন শিক্ষকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দেন।

পোষ্যকোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভেরও আয়োজন করে। পরিস্থিতি এখন পর্যন্ত উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে এবং আজকের সিন্ডিকেট সভায় সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব