Sobar Desh | সবার দেশ রাবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৬, ২১ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০১:২৬, ২১ সেপ্টেম্বর ২০২৫

রাবিতে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা

রাবিতে পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহাল ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে একদিনের পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় লিখিত বিবৃতিতে সংগঠনের সভাপতি ও এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক আব্দুল আলিম জানান, রোববার (২১ সেপ্টেম্বর) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সবাই কর্মবিরতিতে অংশ নেবেন। তিনি বলেন, 

জুবেরী ভবন মূলত আবাসিক ও ক্লাব ভবন। সেখানে আমাদের উপ-উপাচার্যসহ কয়েকজন সহকর্মীর ওপর হামলা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং জড়িতদের শাস্তি দাবি করছি।

আরও পড়ুন <<>> ভিসির বাসভবনের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা শিক্ষার্থীদের

এর আগে দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা দুই উপ-উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেন। বাসায় প্রবেশ করতে না পেরে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন খান ও প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জুবেরী ভবনের দিকে আসেন। তখন স্লোগান দিতে দিতে শিক্ষার্থীরা তাদের অনুসরণ করে।

জুবেরী ভবনের বারান্দায় পৌঁছালে শিক্ষার্থীদের থামানোর চেষ্টা করেন এক শিক্ষক ও ছাপাখানার এক কর্মকর্তা। এ সময় হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে উপ-উপাচার্যকে দ্বিতীয় তলায় উঠে যেতে বাধ্য করা হয় এবং সেখানেই শিক্ষার্থীরা তাকে বারান্দায় অবরুদ্ধ করে রাখেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার