Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৪, ১২ নভেম্বর ২০২৫

ভিপি সাদিক কায়েমের ঘোষণা

নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা ঠেকাতে মাঠে ডাকসু

নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা ঠেকাতে মাঠে ডাকসু
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি ছাত্রলীগের (বিএসএল) লাগাতার সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম জানিয়েছেন, শিক্ষার্থীদের নিয়ে আজ (বুধবার) ও আগামীকাল পুরো ক্যাম্পাসজুড়ে অবস্থান নেবে ডাকসু।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, নিষিদ্ধ ও বিতাড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের নির্মূল এবং ফ্যাসিবাদী শক্তির মূলোৎপাটনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আজ ও আগামীকাল মাঠে থাকবে ডাকসু। আজ রাত ৮টায় ডাকসু ভবনের সামনে গণজমায়েত ও রাত ৯টায় বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করা হবে।

তিনি আরও জানান, আজ রাত ও আগামীকাল বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে সন্ত্রাসীদের প্রতিরোধ করা হবে। সে সঙ্গে তিনি আহ্বান জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে দেশবিরোধী আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে দল বেঁধে রাস্তায় নামতে হবে।

উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বরের তথাকথিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে রাজধানীসহ বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনসমূহ। গত কয়েকদিনে ঢাকাসহ দেশের নানা প্রান্তে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ইয়ামালের জোড়া গোল,বার্সার পাঁচে পাঁচ
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ
হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পকে চ্যালেঞ্জ ইরানের
নিষিদ্ধই থাকছে আ. লীগ, প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!