Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৩:০৯, ২৮ সেপ্টেম্বর ২০২৫

দুর্গাপূজার নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান ডাকসু ভিপির

দুর্গাপূজার নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান ডাকসু ভিপির
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে যান ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে তিনি সেখানে উপস্থিত ছিলেন।

তার সঙ্গে ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী এবং কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র।

পরিদর্শনের পর হল পূজা কমিটির সভাপতি অধ্যাপক দেবাশীষ পাল, হল সংসদের এজিএস দ্বীপজয় সরকার দীপ্ত, সমাজসেবা সম্পাদক রাম প্রসাদ সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের ব্রিফিংয়ে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তিনি প্রশাসনকে দেশের সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান।

সাথেই ডাকসু ভিপি সকল শিক্ষার্থীকে দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে সর্বদা সজাগ থাকার নির্দেশ দেন, যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার