Sobar Desh | সবার দেশ জবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৬, ১৫ ডিসেম্বর ২০২৫

জকসু নির্বাচনে ভিপি পদসহ ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

জকসু নির্বাচনে ভিপি পদসহ ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ভিপি পদপ্রার্থী ২ জন সহ ৮ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

রোবার (১৪ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে দুইজন,সাধারণ সম্পাদক (জিএস) পদে ১ জন, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ২ জন, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ১ জন ও নির্বাহী সদস্য পদে ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

‎এর আগে ১৭ ও ১৮ নভেম্বর ৩৪ পদের বিপরীতে ৩১২ জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে ২৪৯ জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই–বাছাই শেষে ২৪ নভেম্বর প্রাথমিক তালিকায় ২৩১ জন প্রার্থীর নাম প্রকাশ করে নির্বাচন কমিশন।

‎৪ ডিসেম্বর সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশোধিত তফসিল ঘোষণা করা হয়। সে তফসিল অনুযায়ী ৯ ও ১০ ডিসেম্বর প্রার্থীদের ডোপটেস্ট সম্পন্ন হয়। নির্ধারিত সূচি অনুযায়ী ১১ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। যেখানে ২১ পদে ১৫৬ জন ও হল শিক্ষার্থী সংসদে ১৩ পদের বিপরীতে ৩৩ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। একইসাথে প্রাথমিক তালিকা থেকে বাদ পড়ে ৪২ জন প্রার্থী। ১৫ থেকে ২৭ ডিসেম্বর প্রচারণা, ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ ও ভোটগণনা এবং ৩০ বা ৩১ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ